চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার নয়, জনগণের চাপেই বিএনপির এমপি’র শপথ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

সরকার নয় জনগণের চাপেই বিএনপির মনোনীত সংসদ সদস্য শপথ নিয়েছেন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন: সুযোগ থাকলেও প্রতিপক্ষ দল ভাঙার রাজনীতি আওয়ামী লীগ করবে না। আওয়ামী লীগ বরং তৃণমূল থেকে নিজেদের দল গঠনে মনোযোগী হচ্ছে।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি এসব কথা বলেন।

Banglabid

প্রধানমন্ত্রী বলেন: খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনও কোনো আবেদন পাওয়া যায়নি।

দেশে সন্ত্রাস জঙ্গিবাদের শঙ্কা থাকলেও সরকার ব্যবস্থা নেওয়ায় তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না বলেও জানান তিনি।

ব্রুনেই দারুস সালামের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি আর ৫৩ সদস্যের ব্যবসায়ী দল নিয়ে ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ব্রুনেই সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের বিস্তারিত জানাতেই গণভবনে এই সংবাদ সম্মেলন।

Reneta

লিখিত বক্তৃতার শুরুতেই শ্রীলংকায় নিহতদের স্মরণ করার পাশপাশি প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশের ভালো সময়ে আঘাতটা আসে। এক্ষেত্রে তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

‘‘আমি ব্রুনাইয়ের রাজধানীতে পৌঁছানোর পর এই মর্মান্তিক হামলার খবর শুনতে পাই। আমাদের প্লেনটা যখন আকাশে উড়ছিল তখন খবর আসলো এ ধরনের হামলা হয়েছে। পরবর্তীতে ওখানে নেমে বিস্তারিত খবরটা পাই। জায়ানের মৃত্যুর খবর পাই। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে একটি শোক বার্তা পাঠাই। আমি এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কার্যকর এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’’

রোহিঙ্গা প্রত্যাবসন ইস্যুতে ব্রুনেই বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: এক্ষেত্রে বরং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অনীহা রয়েছে।

প্রশ্নোত্তর পর্বে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে ওঠা প্রশ্নের জবাবও দেন সরকার প্রধান।

অন্য দল ভাঙার রাজনীতি আওয়ামী লীগ করে না দাবি করে তিনি বলেন: কোনো দল ভাঙা, আমার নীতি না। প্রস্তাব আমরা অনেক পাই, কিন্তু ওসবের মধ্যে যাব না। যার যার দল, সে সেই করুক। আওয়ামী লীগের যথেষ্ট লোকবল আছে। আমার নতুন লোকবলের দরকার নেই। আওয়ামী লীগ একাই একশো।

এ সময় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ পুনর্গঠন এবং নিজের ‘অবসর’ ভাবনা নিয়ে ওঠা প্রশ্নেরও উত্তর দেন শেখ হাসিনা।

এ প্রসঙ্গে দলই পরবর্তী নেতৃত্ব ঠিক করবে জানিয়ে তিনি বলেন: আমি একসময় অবসরে চলে যাবো। তখন দলে নতুন নেতৃত্ব আসবে। তবে কে নেতৃত্বে আসবেন তা ঠিক করবে দল। আওয়ামী লীগ ঠিক করবে দলের নেতৃত্ব দেবেন কে। সেটা আমি ঠিক করবো না।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ও শপথ নেওয়ার ইস্যুতে তিনি বলেন: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়নি। আদালত দুর্নীতির কারণে তার বিরুদ্ধে রায় দিয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাও আওয়ামী লীগ সরকার করেনি। ১০ বছর আগে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তার বিরুদ্ধে মামলা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীর্ঘায়ু পেতে নিজের আগে সঙ্গীকে ভালো রাখুন

পরবর্তী

আলফা: সময়ের অন্যতম একটি সাহসী চলচ্চিত্র

পরবর্তী

আলফা: সময়ের অন্যতম একটি সাহসী চলচ্চিত্র

রোহিঙ্গা

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিবেশ সৃষ্টি হয়নি: ইউএনএইচসিআর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT