চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণকে সাথে নিয়ে বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ, রাজনীতি
A A

বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তা না হলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

রোববার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি নেতাদের প্রতি এমন আহ্বান জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের ষড়যন্ত্র প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের জনগণের কাছে একটা দৃশ্যমান উন্নয়নের চিত্র নেই, তাই জনগণ বিএনপির সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিপুল ভোটে বিজয়ী করবে।

নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে যারা সংঘর্ষে লিপ্ত ছিল, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সম্মেলন স্থলে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

নির্বাচনকে সামনে রেখে নিজেরই যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে দেশের সকল উন্নয়ন বিনষ্ট হয়ে যাবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার উন্নয়নের গর্ব নিয়ে আরেকটি নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগ। যারা অপকর্মের সাথে জড়িত এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ভাবমূর্তি বিনষ্ট করেছে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলন ও নির্বাচনে ফেল করে বিএনপি এখন খাদে পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির লাফালাফি কোন কাজে আসবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, – বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগামী জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে বিএনপি ততই হাঁকডাক শুরু করছে,বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগ ভয় পায় না।

Reneta

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে দলের নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন ত্যাগীরাই হলো আওয়ামী লীগের প্রাণ।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহামারিকালের মনস্তত্ত্ব নিয়ে ‘স্বপ্নলোকে সন্ত্রাস’

পরবর্তী

৩০ বছর জঙ্গলে কাটিয়েছেন তিনি

পরবর্তী

৩০ বছর জঙ্গলে কাটিয়েছেন তিনি

ভ্যালেন্সিয়া ম্যাচে ‘নিষেধাজ্ঞা’ আতঙ্কে বার্সার তিন

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT