চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিল পরিস্থিতি সামনে রেখে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

এ বছর চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী লি কে জেং। গত বছর তা ছিল ৬.৫-৭ শতাংশ।

চীনা মুদ্রার বিনিময় হার এবং বাণিজ্যনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের সরাসরি জবাব না দিলেও সতর্ক করে তিনি বলেন, ‘সামনে অনেক পরিবর্তিত জটিল বিশ্ব পরিস্থিতি অপেক্ষা করছে।’

দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট হিসেবে খ্যাত ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে (এনপিসি) এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী চীনা। সেখানে তিন হাজারের বেশি আইনপ্রণেতা উপস্থিত ছিলেন।

লি কে জেং বলেন, অটোমেটেড কোম্পানীগুলো মার্কেটের প্রয়োজনের অতিরিক্ত কয়লা ও স্টিল উৎপাদন করছে, যা তারা নিয়ন্ত্রণ করবেন। অতীতে এ ধরনের অঙ্গিকার অনেকবার করা হলেও রক্ষা করা হয়নি।

এনপিসি এবং তার উপদেষ্টামন্ডলী প্রতিবছর ঐতিহ্যগতভাবে একটি বার্ষিক অধিবেশনের আয়োজন করে থাকে যা ‘লিয়ানঘুই’ বা ‘দ্বি-অধিবেশন’ হিসেবে পরিচিত।

চলতি বছর চীনা অর্থনীতি গত ২৬ বছরের মধ্যে সব থেকে ধীর গতিতে আগাচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি-চীনকে দেশটির প্রধানমন্ত্রী রেশম গুটি থেকে রূপান্তরিত হয়ে উড়তে যাওয়া একটি প্রজাপতির সাথে তুলনা করেন।

Reneta

তিনি বলেন, অনেক কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও প্রতিজ্ঞা অনুযায়ী এই পরিবর্তন সম্ভব হয়েছে। সে জন্য তিনি কমিউনিস্ট পার্টির নেতা জি জিনপিংকে ধন্যবাদ জানান।

“জি জিনপিং ও তার দলের বলিষ্ঠ নেতৃত্বের কারণে চীনারা সব ধরনের বাধাকে অতিক্রম করার সাহস ও মৌলিকত্ব পেয়েছে। কিছু সরকারি কর্মকর্তার অলসতার কারণে সাম্প্রতিক সময়ে কিছু জটিলতার উৎপত্তি হয়েছে। যার সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

অর্থনীতির এ ধীর গতি এনপিসি নেতারা মেনে নিয়েছেন, কারণ এতে করে দ্রুত নির্মাণের ঋণ পরিশোধ করা যাবে। পাশাপাশি কিছু বেদনাদায়ক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনপ্রবৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT