চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিলতা কাটিয়ে ঢাকায় মঞ্চ পেলেন অঞ্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ০৮, জুলাই ২০১৯
বিনোদন
A A

প্রথমবারের মতো বাংলাদেশে নিজের নাটক নিয়ে আসছেন পশ্চিম বাংলার জনপ্রিয় চলচ্চিত্রকার, অভিনেতা ও শিল্পী অঞ্জন দত্ত। নাটকের নাম ‘সেলসম্যানের সংসার’। কিন্তু বাংলাদেশি আয়োজকের জন্য অঞ্জনকে বেশ ঝক্কিই পোহাতে হলো নাটকের ভেন্যু পেতে। নাটক শুরুর একদিন আগে অবশেষে চূড়ান্ত হলো ভেন্যু।

প্রথমে শিশু একাডেমি মিলনায়তন, এরপর জানানো হলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন। কিন্তু নাটক মঞ্চায়নের দুদিন আগে দেখা গেলো শিল্পকলাতে ‘সেলসম্যানের সংসার’-এর জন্য কোনো হল-ই বুকিং দেননি আয়োজক সাজ্জাদ হোসেন। এরপর তড়িঘড়ি করে সোমবার (৮ জুলাই) চূড়ান্ত হলো, শিল্পকলায় নয় অঞ্জন দত্তের ‘সেলসম্যানের সংসার’ মঞ্চায়িত হবে বেইলী রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন আয়োজক সাজ্জাদ। তিনি বলেন, ভেন্যু নিয়ে একটু জটিলতা ছিলো। কিন্তু অবশেষে আমরা প্রথমবারের মতো ঢাকার মঞ্চে অঞ্জন দত্তর নির্দেশনা ও অভিনীত ‘অঞ্জন দত্ত প্রডাকশন’-এর নাটক ‘সেলসম্যানের সংসার’-এর আয়োজন করতে যাচ্ছি। সাথে অঞ্জন দত্তের নাট্যজীবন নিয়ে নতুন পুস্তক ‘নাট্যঞ্জন’-এর মোড়ক উন্মোচন হবে।

একাধিকবার ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে তিনি বলেন, ঢাকায় অঞ্জন দত্ত’র এই আয়োজন নিয়ে ভেন্যু সংক্রান্ত কিছু প্রতিবন্ধকতা ছিলো, শেষ পর্যন্ত আমরা বেইলী রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘সেলসম্যানের সংসার’ মঞ্চস্থ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

তিনি আরো জানান, মহিলা সমিতিতে মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টা ও রাত ৮টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। টিকিট মূল্য ২০০০ টাকা। তিন হাজার টাকা মূল্যের টিকেট বিক্রি শেষ হয়েছে বলেও জানান এই আয়োজক।

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন দত্তলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT