চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি হামলা রুখে দিল ইরানের গোয়েন্দারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২০, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

মুসলমানদের জন্য পবিত্র এই রমজান মাসে শিয়া প্রধান ইরানের রাজধানী তেহরান
এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে সুন্নি জঙ্গিদের বোমা হামলার ষড়যন্ত্র ব্যর্থ
করে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

গোয়েন্দা সংস্থার পক্ষ
থেকে একটি ‘ইসলাম বিরোধী সন্ত্রাসী তাকফিরি’ গ্রুপের সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি বিস্ফোরক উদ্ধারের তথ্যও জানানো হয়েছে।

ইসলাম ধর্মের অন্যান্য গোত্রকে ধর্মভ্রষ্ট অ্যাখ্যা দিয়ে মৃত্যুই তাদের প্রাপ্য, উগ্রবাদী এই ধারণায় বিশ্বাস করা সুন্নি চরমপন্থীদের উল্লেখ করতে ‘তাকফিরি’ শব্দটি ব্যবহার করে ইরান। সন্দেহভাজনদের বিষয়ে আর কোন বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ইরান কর্তৃপক্ষ।

ইরানের ভেতরে এবং বাইরে গুপ্তচররা কাজ করছে উল্লেখ করে গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, সঠিক অবস্থান প্রতিষ্ঠিত করতে পারলেই জনগণের কাছে আরও তথ্য প্রকাশ করা হবে।

রমজান মাসেই এই বোমা হামলাগুলো চালানোর পরিকল্পনা ছিল বলে ইরানের সংবাদ সংস্থা দ্য ফার্সকে জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানি।

জঙ্গি দল ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া এবং ইরাক সরকারকে এখন সাহায্য করছে ইরান। এই আইএসও আবার মহানবীর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং অন্যান্য বিশ্বাস এবং আচার-অনুষ্ঠানের শিয়াদেরকে অবিশ্বাসী বিবেচনা করে।   

Reneta

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস করা সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়কে রক্ষার দাবি করে জঙ্গিরা সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি হামলা পরিচালনা করেছে। বোমা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে ২০টি সন্ত্রাসী গ্রুপের ষড়যন্ত্র প্রতিহত করার গত মাসে জানান গোয়েন্দা বিভাগের মন্ত্রী মাহমুদ আলাভী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT