চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি হামলার পরই আহত সাংবাদিক সংবাদ পাঠ করলেন টিভিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
আহত সাংবাদিক সংবাদ পাঠ করছেন জঙ্গি হামলার পর, টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কথিত ইসলাম স্টেটের (আইএস) হামলার পরপরই সংবাদ পাঠ করে প্রশংসিত হচ্ছেন পারোয়িজ স্যাপি। আফগানিস্তানের কাবুলে শামশাদ টিভি’তে আইএসের ওই হামলায় ১ জন নিহত ও ২৪ জন আহত হয়। হামলা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই টিভি পর্দায় দেখা যায় হাতে ব্যান্ডেজ বাধা স্যাপি সংবাদ পড়ছেন।

শান্ত-স্থির স্যামি প্রথমেই জানান, “হামলা শেষ হয়েছে।”

“এই ভবনের ভেতরের সকল কর্মকর্তারা নিরাপদ আছে। আমরা আবারও কাজ শুরু করেছি, সকল সাংবাদিকেরা আবার কাজে ফিরেছে।” পশতু ভাষায় এমনটি বলেন তিনি।

রাজধানীর এই টিভি স্টেশনে পুলিশের ছদ্মবেশে হামলা চালায় বন্দুকধারীরা।  আগ্নেয়াস্ত্র, গ্রেনেড নিয়ে এই হামলায় কমপক্ষে তিনজন অংশ নেয়। এতে কিছু সময়ের জন্য টিভির সম্প্রচার বন্ধ ছিলো।

টিভির পক্ষ থেকে জানানো হয়, কমপক্ষে একজন হামলাকারী টিভি স্টেশনের গেটের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। অন্যরা ভিতরে ঢুকে পড়ে। এতে গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়ে। আফগান নিরাপত্তা বাহিনী প্রায় ৪ ঘন্টা লড়াই করে উদ্ধার অভিযান শেষ করে।

স্যাপি আলজাজিরা কে বলেন, সকালে মিটিংয়ের সময় গুলির শব্দ শুনতে পাই। পালিয়ে যাওয়ার একমাত্র পথ ছিলো নিউজরুমের ছোট জানালা। আমি তা হাত দিয়ে ভেঙ্গে সবাইকে পালিয়ে যেতে বলি। এসময় তার হাতে ক্ষত সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যায় ভাসছেন স্যাপি। অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন তাকে।

নাইমাত খান টুইট করেছেন,“এটা সন্ত্রাসীদের জন্য জোরালো বার্তা। সেনাদের হারাতে পারলেও সাংবাদিকদের হারাতে পারবে না।

স্পেনের সাংবাদিক কার্মেন ফারনান্দেজ টুইট করে শ্রদ্ধা জানান।

হামলার পর তার প্রথম সরাসরি সম্প্রচারের অভিজ্ঞতা সম্পর্কে স্যাপি বলেন, আমি তখন বুঝতে পারি ‘গণমাধ্যমের শক্তি’। এই উপলব্ধি সাংবাদিক হিসেবে কাজ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করে আমাকে।

ট্যাগ: আইএসইসলামিক স্টেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিউটি বোর্ডিং-এ আবারও তীরন্দাজের ‘সারারাত্তির’

পরবর্তী

‘ফুটবল ভালোবাসলে, মেসিকে ভালোবাসতেই হবে’

পরবর্তী
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফুটবল ভালোবাসলে, মেসিকে ভালোবাসতেই হবে’

বিয়ে বাড়িতে ডাকাতির সময় দুই ভাই গুলিবিদ্ধ, স্থানীয়রা আহতদের উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT