চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি-সন্ত্রাসী-যুদ্ধাপরাধীদের জায়গা এদেশে হবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশের মাটিতে জঙ্গি, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: ইসলাম শান্তির ধর্ম। কিন্তু এই শান্তির ধর্মের বিভিন্ন বিষয়কে অপব্যাখ্যা করে অনেকে অশান্তি এবং জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সন্ত্রাসী কার্যক্রম রুখবো। বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী বলেন: সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে সেই দিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, অনুপস্থিত থাকলে প্রতিষ্ঠানকে খোঁজ-খবর রাখতে হবে।

পুলিশ সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন উপলক্ষে রাজধানীর রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বার্ষিক প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের আইজি শহীদুল হক উপস্থিত ছিলেন।

২০১৭ সালে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য কর্মক্ষেত্রে সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে ‘বাংলাদেশ পুলিশ পদক (সাহসিকতা)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (সাহসিকতা), ‘বাংলাদেশ পুলিশ পদক (সেবা)’ এবং ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (সেবা)’ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ১৮২ জন পুলিশ সদস্যকে এই পদক দেওয়া হয়।

দেশ ও জাতির জন্য কাজে আরও দক্ষতার সঙ্গে পালনে উদ্বুদ্ধ করতে এই পদক প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া গণতন্ত্র রক্ষা ও প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা এবং জনগণের প্রতি জবাবাদিহীতার কথা উল্লেখ করেন তিনি।

‘জঙ্গি ও মাদক প্রতিকার, পুলিশ সপ্তাহের অঙ্গীকার’ শ্লোগানে শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে আগামী পাঁচদিন।

ট্যাগ: পুলিশ সপ্তাহ ২০১৮প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যারা পেলেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

পরবর্তী

দিলদার ছাড়া আপনের অন্য দুই মালিকের মুক্তিতে বাধা নেই

পরবর্তী
আপন জুয়েলার্স-জামিন-রেইনট্রি

দিলদার ছাড়া আপনের অন্য দুই মালিকের মুক্তিতে বাধা নেই

সুপ্রিম কোর্ট-ছাদ থেকে পানি-বৃষ্টি

টাপুর-টুপুর পানি পড়ে আপিল বিভাগের সামনে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদের ঝুঁকি কমায় চীন আবার শুরু উদ্ধার অভিযান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT