চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গি সংগঠনগুলোর অর্থায়নে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান’

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১২:১৪ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

আনসারউল্লাহ বাংলা টিমের চট্টগ্রাম অঞ্চলের নেতা সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও এবিটি সদস্য আরিফুল ইসলাম সোলায়মানি আটকের পর জিজ্ঞাসাবাদে জঙ্গি সংগঠনগুলোর অর্থায়নে কয়েকটি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের নাম জানিয়েছে।

ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম জানিয়েছেন, তদন্তে এদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে সাথে সাথেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটকের পর আনছারউল্লাহ বাংলা টিমের ওই দুই সদস্য জিজ্ঞাসাবাদে জঙ্গি সংগঠনগুলোর অর্থায়নে কয়েকটি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের নাম জানিয়েছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে ডিবি।

মনিরুল ইসলাম বলেন, সরাসরি কোনো হত্যাকাণ্ডে যোগদান করেছে এমন তথ্য না দিলেও তারা ফুলটাইম বেতন ভাতা পায়। সে হিসেবে বিপুল অর্থের প্রয়োজন হয়। তারা সেটা যোগাড় করে আসছে।  কিছু কিছু ব্যবসায়ী অর্থ দান করে থাকে। তারা সার্বক্ষণিকভাবে দলের সাথে নেই। কিন্তু পরোক্ষভাবে আছে। তাদের জীবনযাপনে যতটা টাকা দরকার সেটা রেখে বাকিটা এই সংগঠনে দান করে। 

আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর প্রসঙ্গ আসলে ডিএমপির মুখপাত্র বলেন, আমরা দেখছি যে এদের উদ্দেশ্য এবং আসলাম চৌধুরীর মতো মানুষদের উদ্দেশ্যে অনেকটাই মিল রয়েছে। তারা যেমন মোসাদের সঙ্গে মিটিং করে এবং ভারতকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছিলো যে এদেশে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে। এরা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই দুই পক্ষের চাওয়ার মধ্যে অনেকটাই মিল রয়েছে। 

তিনি আরো জানান, নিষিদ্ধ সংগঠন জেএমবি এবং আনসারউল্লাহ বাংলা টিমকে অর্থায়নের সন্দেহে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আনছারউল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগ। আটকের সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, চাপাতি ও জঙ্গি কার্যক্রম সংক্রান্ত লিফলেট উদ্ধার করে ডিবি।

Reneta

জঙ্গী বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় সারাদেশে জঙ্গি  গ্রেফতার হয়েছে ২৬ জন। এরা সবাই নিষিদ্ধ সংগঠন জেএমবি, এবিটি , হূজি ও আল্লার দলের বিভিন্ন পর্যায়ের নেতা। ময়মনসিংহে মুক্তাগাছা এলাকা থেকে গ্রেফতার হয়েছে মৃত্যুদণ্ড পাওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড মাওলানা গরিবুল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনসারউল্লাহ বাংলা টিম
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগার থেকে হাসপাতালে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি

মে ২, ২০২৬

শুধু মুক্ত গণমাধ্যম নয়, সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মে ২, ২০২৬

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মে ২, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টুয়েন্টি

মে ২, ২০২৬

শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিচ্ছেন ১৭ তরুণ

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT