চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি নেতার মৃত্যু: কাশ্মীরে পুলিশসহ নিহত ১৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে রোববারও উত্তাল কাশ্মীর। তার মৃত্যুর প্রতিবাদে উত্তর কাশ্মীর থেকে দক্ষিণ কাশ্মীর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ১৫ বিক্ষোভকারী।

বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িকে পার্শ্ববর্তী ঝিলম নদীতে ঠেলে ফেলে দিলে এক পুলিশ সদস্য নিহত হন। এ সহিংসতায় কমপক্ষে ১৪৪ জন আহত হয়েছে। এর মধ্যে ৯২ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বুরহানি নিহত হন। তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কাশ্মীরে গতকালই স্থগিত হয়েছিল অমরনাথ যাত্রা। আজও তা চালু করা যায়নি। আটকে পড়া সব যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব যাত্রা ফের চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। তবে এই আশ্বাসেও অবশ্য ঘোর অনিশ্চয়তায় রয়েছেন অমরনাথ যাত্রীরা।

এ পরিস্থিতিতে কাশ্মীর উপত্যকায় আগামীকালের সকল পাবলিক পরীক্ষা স্থগিত ঘোযণা করা হয়েছে। পরিস্থিতি দেখে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইটার বার্তায় বলেছেন, ‘মৃত বুরহান ওয়ানি জীবিত বুরহান ওয়ানির চেয়ে অনেক বেশি মারাত্মক।’

খুব কম বয়সেই উপত্যকার অন্যতম ভয়ঙ্কর জঙ্গি হয়ে উঠেছিল ওয়ানি। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তরুণ জঙ্গির ডাকে সাড়া দিয়ে বহু কাশ্মীরি তরুণ জঙ্গি দলে যোগ দিয়েছিল।

পুলিশ ও সেনাবাহিনীর কাছেও সে অন্যতম টার্গেট হয়ে উঠেছিল। সেনাবাহিনীর মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় ছিল ওয়ানি। ওয়ানির জন্য ১০ লাখ রুপি আর্থিক পুরস্কারও ঘোষণা করেছিল সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর-জঙ্গি নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডে উত্তাল যুক্তরাষ্ট্র

পরবর্তী

সাউথ সুদান: নিরাপদে বাংলাদেশী শান্তিরক্ষীরা

পরবর্তী

সাউথ সুদান: নিরাপদে বাংলাদেশী শান্তিরক্ষীরা

মারে'র দ্বিতীয় উইম্বলডন শিরোপা

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT