চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা পাকিস্তানের, মানতে নারাজ ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জঙ্গি-পাকিবস্তান-ভারত

জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার

পাকিস্তান সরকার দেশজুড়ে চরমপন্থি-জঙ্গিদের বিরুদ্ধে কঠোর দমনমূলক অভিযান চালানোর ঘোষণা দেয়ার পরও জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) নিজেদের বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে যাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ ঘোষিত জেইএম’র সাপ্তাহিক পত্রিকা আল কালাম এখনো ইন্টারনেটে পড়া যাচ্ছে। আর তাতে ‘সাদী’ ছদ্মনামে লেখা প্রায় আড়াইশ’র বেশি প্রবন্ধ রয়েছে।

এই ছদ্মনামটি জইশের প্রধান মাসুদ আজাহারের বলে দাবি করা হয়েছে।জইশ প্রধান আজহারের বিরুদ্ধে ভারতে হওয়া একাধিক জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

আল কালামে শেষ প্রবন্ধটি আপলোড হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। এর ঠিক একদিন আগেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বালাকোটে জইশের মূল ঘাঁটিতে আঘাত হানে ভারতের একটি মিগ-২১ যুদ্ধবিমান। বিমান হামলার বিষয়টি তুলে ধরে ওই প্রবন্ধে লেখা হয়েছে: ‘ভারত যেন না ভাবে আমরা ভয় পাচ্ছি’।

ভারতের অভিযোগ, ইন্টারনেটে এখনো জেইএমের পত্রিকা সচল থাকাই প্রমাণ করে, সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে দাবি পাকিস্তান করেছে তা অমূলক।

রোববার একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছিলেন, জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। প্রক্রিয়া যত এগোবে, ততই এর ফল দৃশ্যমান হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি।

Reneta

গত ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪২ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হওয়ার ঘটনার পরেই উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে। হামলার পরপরই এর দায় স্বীকার করে জইশ-ই-মোহাম্মদ।ভারত-জঙ্গি

এরপর ১৮ই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত এক কর্মকর্তাসহ ৪ ভারতীয় সেনা নিহত হন।

পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ১০০০ কেজি বোমা ফেলে ভারতীয় যুদ্ধ বিমান। এরপর ২৭ ফেব্রুয়ারি বুধবার কাশ্মীরে ভারতীয় দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করে পাকিস্তান। সেখান থেকে অভিনন্দন বর্তমান নামে এক পাইলটকে আটক করে পরে আবার ছেড়েও দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরজইশ-ই-মোহাম্মদজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীরভারত-পাকিস্তানভারত-পাকিস্তান যুদ্ধমাসুদ আজহার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT