চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় জাপান বাংলাদেশের পাশে থাকবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করে ২ হাজার ৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গড়ে তুলতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিবে জাপান।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।এর আগে বাংলাদেশকে ৫ টি প্রকল্পে আড়াই বিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি সই হয়।

বাংলাদেশ জাপান গভীর বন্ধুত্বের নিদর্শন আবারো পাওয়া গেল টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে।সফররত বাংলাদেশের সরকার প্রধান সেখানে পৌঁছালে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন তাকে। গার্ড অব অনার দিয়ে শেখ হাসিনাকে আরেকবার দুদেশের সম্পর্কের রজতজয়ন্তীর কথা স্মরণ করিয়ে দেন জাপানি প্রধানমন্ত্রী।

Banglabid

হাসিনা-আবের নেতৃত্বে শীর্ষ বৈঠকে বসে বাংলাদেশ ও জাপান।দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সই হয় ৪০ তম অফিশিয়াল ডেভেলপমেন্ট এসিসট্যান্স চুক্তি। এর আওতায় বাস্তবায়ন হবে মাতারবাড়িতে সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প, সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, জ্বালানি সক্ষমতা বাড়ানো সংক্রান্ত প্রকল্প, ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট প্রকল্প এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর একটি প্রকল্প।

বাংলাদেশকে বিনিয়োগের উর্বর ভূমি উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গার মতো সংকট সমাধানে ও তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে জাপান বাংলাদেশের পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভীষ্ট উন্নয়ন অর্জনে পাশে থাকায় কৃতজ্ঞতা জানান জাপানের প্রতি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিধর এই রাষ্ট্র অবদান রাখবে বাংলাদেশের সকল উন্নয়নে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জাপানশিনজো আবেশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দৃশ্যমান বদলের ‘অদৃশ্য চাপ’

পরবর্তী

গণতান্ত্রিক দেশে বিরোধীদল গুরুত্বপূর্ণ: মাহফুজ আনাম

পরবর্তী

গণতান্ত্রিক দেশে বিরোধীদল গুরুত্বপূর্ণ: মাহফুজ আনাম

‘বাম’ হলো ‘রাম’!

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT