সিরিয়ায় চলমান জঙ্গি আইএস বিরোধী যুদ্ধে সরাসরি জার্মানির সামরিক সহযোগিতা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে জার্মান পার্লামেন্টে আইএস বিরোধী অভিযানের অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার বড় পরিসরে সামরিক সহযোগিতা চেয়ে বার্লিনকে চিঠি দেন।
গতমাসে প্যারিসে সন্ত্রাসী হামলার পরে ফ্রান্সের আমন্ত্রণে জার্মানি আইএস বিরোধী অভিযানে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। আইএস বিরোধী অভিযানে অংশ নিলেও জার্মানী সরাসরি বিমান হামলায় অংশ নিবে না তা আগেই জানিয়ে দিয়েছে।






