চট্টগ্রামের হাটহাজারি থানায় জঙ্গি অর্থায়নের অভিযোগে মামলায় ৩ আইনজীবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেয়া শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রিমান্ডে থাকা অবস্থায় এই ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইজীবী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে রাজী হলে তাদের আজ বুধবার সকালে আদালতে হাজির করা হয়।
সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিট্রেট শহিদুল ইসলাম তাদের ৩ ঘন্টা সময় দেন। দপুর একটা থেকে প্রথমে শাকিলা ফরজানাসহ পর পর ৩ জনই ১৬৪ধারায় জবানবন্দি দেন।
পরে হাটহাজারী মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোসাদ্দেক মিনহাজের আদালতে তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এতে ব্যারিস্টার শাকিলা ফারজানা নিজেই আদালতকে বলেন, ক্লায়েন্টের প্রতি নৈতিক দায়িত্ব হিসেবে তিনি টাকা ফেরত দিয়েছে। এটা কোনো জঙ্গি অর্থায়ন নয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, জঙ্গি অর্থায়নের এ চাঞ্চল্যকর মামলাটি রাষ্ট্রের জন্য এবং দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিন আইনজীবীর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে কিনা তা জানতে এদের আটক রাখা দরকার। আদালত শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করেন।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী আল মাদরাসাতুল আবু বক্কর নামে একটি তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্রে র্যাব অভিযান চালিয়ে শহীদ হামজা ব্রিগেডের ১২ সদস্যকে বিপুল পরিমান সিডি, ল্যাপটপ, জিহাদি বই এবং তাদের জঙ্গী পরিকল্পনাসহ গ্রেফতার করে। এ মামলায় ৩ আইনজীবীকে সোমবার গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।
ব্যারিষ্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম বিএনপি নেতা ও হাটহাজারীর সাবেক এমপি এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।







