চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গির তথ্য পেতে ডিএমপির মোবাইল অ্যাপ

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১:৪০ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সর্বস্তরের জনগণের কাছ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে তথ্য পেতে ‘হ্যালো সিটি’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে ডিএমপি। অ্যাপ উদ্বোধন করে, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় জনগণের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জনগণ যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ অপরাধ বিষয়ে তথ্য গোয়েন্দাদের দিতে পারে সে জন্য ডিএমপি’র মোবাইল অ্যাপ ‘হ্যালো সিটি’। যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিজের নাম পরিচয় গোপন রেখেই কাউন্টার টেরোরিজম ইউনিটকে তথ্য দিতে পারবে সাধারণ মানুষ।

অ্যাপটি উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জঙ্গিদের সর্দারদের এবং তাদের অর্থায়ন যারা করে, তাদের সহযোগিতা যারা করে, যারা তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের খবর আমরা এ অ্যাপের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে পাব।

জঙ্গি দমনে সরকার সব ধরনের জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশকে বাঁচাতে গুলশান হামলা ও শোকালিয়া হামলা নিয়ে চারজন বীর পুলিশ সদস্য তাদের জীবনকে বাজি রেখে জঙ্গিদের মোকাবেলা করেছে। তবে এ অগ্রগতিকে থমকে দেয়ার জন্য নতুন ধরনের পাঁয়তারা চলছে, নতুন ধরনের জঙ্গিবাদের উদ্ভব হচ্ছে। সেটা আমরা লক্ষ্য করছি।

পর্যায়ক্রমে অন্যান্য মোবাইল ফোনেও ওই অ্যাপের সুযোগ তৈরি করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হ্যালো সিটি অ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহতের সংখ্যা বাড়ছে

জুলাই ৮, ২০২৬

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT