চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের

জঙ্গিরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: পুলিশের ওপর বোমা হামলা জঙ্গিদের ছোট ধরনের টেস্ট কেস। তারা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। জঙ্গিরা এর আগেও পুলিশের ওপর হামলা চালিয়েছিল। তাদের হামলার টার্গেট মন্ত্রী ছিল না।

তিনি বলেন: কারা এ ধরনের হামলা চালাচ্ছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জঙ্গি চক্রটি কথিত ইসলামিক স্টেট, আইএসের নাম ব্যবহার করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আসামে চলমান পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন: নাগরিকত্ব বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সরকার সতর্ক আছে।

অন্যদিকে সমসাময়িক বিষয় নিয়ে আরেকটি সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন: বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। আগস্ট মাস এলেই বাংলাদেশে জঙ্গিরা তৎপর হয়ে ওঠে। শেষ দিনে পুলিশের ওপর হামলার মাধ্যমে তারই জানান দিয়েছে জঙ্গিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপুলিশের উপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT