স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, জঙ্গিদের কোন গ্রুপ নেই, ওদের গ্রুপ একটাই- ওরা ষড়যন্ত্রকারী, ওরা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়। তারা ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই, আত্মহননের কোনো জায়গা নেই। জঙ্গিবাদিদের জায়গা জাহান্নামে।
বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া সেন্টার ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৬৫ কিলোমিটার সিসি ক্যামেরার আওতাধীন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বের পুলিশ আর আগের পুলিশ এক নয়। আজকের পুলিশ জনগণের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। মানুষের আস্থার জায়গা আর বিশ্বাসের জায়গা পুলিশের অর্জন করতে পেরেছে। এটাই সরকারের সফলতা।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআই জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।










