চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিরা এখনো সক্রিয়, সরকার সতর্ক: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বোঝা যায় জঙ্গিরা এখনো সক্রিয় রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার সতর্ক রয়েছে।

রোববার সকালে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের সামনে আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার অশুভ ইঙ্গিত হিসেবে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে। সাম্প্রদায়িক শক্তি দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।  উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তার ওপর হামলা চালিয়েছে। এ হামলা মুক্তবুদ্ধির চর্চা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত। হামলার সঙ্গে জড়িত নেপথ্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে গাফেলতির কোন সুযোগ নেই।

সেতুমন্ত্রী আরো বলেন, এ হামলার মাধ্যমে জঙ্গিবাদী শক্তি জানিয়ে দিচ্ছে তারা গোপনে আরো বড় ধরনের ও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে।  জাফর ইকবালের ওপর হামলার ঘটনাটি একটি চক্রান্ত।  যারা জঙ্গিবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করে তারাই এ চক্রান্তের সঙ্গে জড়িত।

দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শাবিপ্রবিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এক ব্যক্তি।

আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

Reneta

তার শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার খাতিরে আরও কিছুদিন তাকে হাসপাতালে রাখা হবে। চিকিৎসকরা বলছেন, জাফর ইকবাল বর্তমানে সম্পূর্ণ সজ্ঞান, সচেতন এবং এবং শঙ্কামুক্ত অবস্থায় আছেন। এখন পর্যন্ত করা পরীক্ষায় দেখা গেছে তার মানসিক অবস্থাও স্বাভাবিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নাইটদের নতুন নেতা দিনেশ কার্তিক

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের ১১ জনের বিচার শুরু

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের ১১ জনের বিচার শুরু

জাফর ইকবাল

এ হামলা কেবল ব্যক্তি জাফর ইকবালের উপর নয়

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT