জঙ্গিবাদ-সন্ত্রাসবাদসহ চলমান সংকট নিরসনে সকলকে নিয়ে জরুরি ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্য গড়ে তোলা না হলে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা সুবিধা নেবে। দেশ এবং মানুষের স্বার্থে অপরাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দুপুরে দলীয় কার্যালয়ে গেলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে দেশের বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






