চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫০ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A
হলি আর্টিজান-আসামিরা এজলাসে

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে। শুধু বাংলাদেশকেই না, সারাবিশ্বের মানুষকে আহত করেছিল ওই ঘটনা। জঙ্গিবাদের শেকড় ধীরে ধীরে বিষবৃক্ষে পরিণত হয়ে কীভাবে সহিংসতার প্রসার ঘটাতে পারে, তার উদাহরণ হয়ে আছে এই হলি আর্টিজানে হামলার ঘটনা।

তবে এই ঘটনার পর পরই জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশের বলিষ্ঠ ও কঠোর অবস্থান বিশ্ব দেখেছে, আর তিন বছরের মাথায় হলি আর্টিজানের মামলার এই রায় আরেকটি মাইলফলক হিসেবে রইলো। ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়েছিল।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলো-রাকিবুল ইসলাম রিগ্যান ওরফে রাফিউল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র‍্যাশ, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন, শরিফুল ইসলাম খালেদ। আর খালাস পেয়েছে মিজানুর রহমান ওরফে বড় মিজান।

হলি আর্টিজানের হামলায় হত্যার শিকার হয়েছিলেন ২০ জন দেশি-বিদেশি নাগরিক; তাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। এই ঘটনার পরপরই বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছিল। মামলায় পুলিশের তদন্তে উঠে এসেছে, এই হামলায় জড়িত গোষ্ঠীর নাম নব্য জেএমবি; যারা ঘটনার পর নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) বলে দাবি করেছিল।

রায়ের পরপরই হামলায় নিহতদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। দ্রুততম সময়ে এই স্পর্শকাতর মামলার রায়ের ফলে হারানো ভাবমূর্তি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে আমরাও সন্তোষ প্রকাশ করছি।

Reneta

মামলার রায় ঘোষণার সময় আদালত জানিয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল। এই বিষয়টি ভেবে ধেখার মতো এবং ভবিষ্যতে যেনো এধরণের ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকা উচিত বলে আমরা মনে করি। তাছাড়া আমাদের আশাবাদ, সাম্প্রতিক বছরগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ পুরো রাষ্ট্র যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর-সতর্ক অবস্থানে ছিল তা অব্যাহত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হয়ে ওঠুক শান্তিপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’, আয়োজনে যা যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT