চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনের সফলতাকে ধরে রাখতে হবে: র‌্যাব মহাপরিচালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০১, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

দেশে জঙ্গিবাদ যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ধরে রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে।”

হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস হামলার চতুর্থ বাষিকী উপলক্ষে বুধবার সকালে ঘটনাস্থলে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসে এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি)।

২০১৬ সালের এই দিনে পাঁচ অস্ত্রধারী জঙ্গি রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা করে।সেখানে অবস্থানরত দেশি-বিদেশী ব্যক্তিদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ২০ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গি সদস্যরা। এদের মধ্যে তিনজন বাংলাদেশি, সাতজন জাপানি, নয়জন ইতালীয় এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

জঙ্গি সংগঠনগুলোর সক্ষমতা কেমন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন: জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্ব জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করছে। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি জঙ্গিবিরোধী কার্যক্রম সফলতা সফল ভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি।এবং এই সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশা করছি।

র‌্যাব মহাপরিচালক বলেন, হলি আর্টিজান হামলার ঘটনার আগ থেকেই র‌্যাব দেশের জঙ্গি বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমরা দুই হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হলি আর্টিজান হামলার ঘটনার পর আমরা অভিযান চালিয়ে এক হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করছে র‌্যাব।

“আমি মনে করি, আমরা এক ধাপ এগিয়ে আছি, জঙ্গি সংগঠনের সদস্যরা যখনই কোনো পরিকল্পনা করছে তখনই আমরা গোয়েন্দা তথ্য পেয়ে কাজ করছি এবং তাদের আটক করতে সক্ষম হচ্ছি। বর্তমানে জঙ্গিবাদ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।”

Reneta

তিনি বলেন, হলি আর্টিজান হামলার ঘটনার পর থেকে র‌্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একত্রিত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করি। সফলতার সঙ্গে জঙ্গিদের সক্ষমতা ভেঙে দিতে আমরা সফল হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা জনগণকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের জঙ্গি নিয়ন্ত্রণে সফলতা পেয়েছি।

হলি আর্টিজান হামলার ঘটনায় নিহত ও পরিকল্পনাকারীসহ জঙ্গি সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেটি তদন্ত শেষে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই এর বিচার সম্পন্ন হবে আসামীরা সাজা পাবে।

জঙ্গিবাদ দমনে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সকলেই সকল পর্যায়ের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এর জন্য সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: র‌্যাব মহাপরিচালকহলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT