র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘কোনো জঙ্গি যদি তার দলের ব্যাপারে
তথ্য দেয় এবং নিজের কৃতকর্মের দায় স্বীকার স্বাভাবিক জীবনে ফিরতে চায়; তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।’
সোমবার বগুড়ায় সারিয়াকান্দিতে স্থানীয় জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন র্যাব মহাপরিচালক ।
বেনজির আহমেদ আরও বলেন, ‘যে কেউ জঙ্গিদের ব্যাপারে নিশ্চিত তথ্য দিলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’
এ সময় তিনি জানান, ‘শোলাকিয়ায় হামলাকারী শফিউলসহ অন্যান্য স্থানে হামলাকারী জঙ্গিরা বগুড়ার সারিয়াকান্দির টেংরাকুয়ারা জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ শেষে হামলার জন্য তাকে সারিয়াকান্দির জামথল ঘাট দিয়ে জামালপুর হয়ে শোলাকিয়া পাঠানো হয়। জঙ্গিবিরোধী অভিযানে এই প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে।’







