চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গিবাদে মদদ দেওয়া বিএনপি এবার মাদক ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ন ২৯, মে ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: জঙ্গিবাদে মদদ দেওয়া বিএনপি এবার মাদক ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে।মাদকের বিস্তার আমাদের যুব সমাজকে যখন ধ্বংস করে দিচ্ছে। সরকার যখন এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তখন বিএনপি নেতারা তাদের জন্য মায়াকান্না করছে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘বিএনপি এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। বিএনপি নেতা রিজভী আহমেদ, ফখরুল ইসলাম ও মওদুদ আহমেদদের মাঝেমধ্যে বড় বড় ডাক্তার মনে হয়। বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ায়।’

বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘কারা কর্তৃপক্ষের একজন ডাক্তার প্রতিদিন সকাল-বিকেল তার স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন। এবং প্রতি সপ্তাহে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।’

বিচারবিভাগ স্বাধীন দাবি করে তিনি বলেন, ‘বিএনপি অভিযোগ করেছিলো, আদালত সরকারের হুকুমে চলে। গতকাল বেগম জিয়া জামিন পেয়েছেন। এটাই প্রমাণ করে আদালত স্বাধীনভাবে কাজ করছে।’

Reneta

আওয়ামী হকার্স লীগের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগড. হাছান মাহমুদবিএনপিমাদক বিরোধী অভিযান
শেয়ারTweetPin1

সর্বশেষ

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT