জঙ্গিবাদের মতোই নতুন প্রজন্মকে মাদক গ্রাস করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সামাজিক সংকট দূর করতে হলে বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশকেিএগিয়ে নিয়ে যেতে হবে। দেশে যেন উগ্র জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
এসময় রাজনীতির বিভাজনের দেয়াল ভেঙ্গে সেতু তৈরীর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।







