চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:৫৯ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। জঙ্গিবাদের বিরুদ্ধে গণসংযোগ, মিছিল ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী স্কোয়াড গঠনেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর আন্দোলন নিয়ে সুচনা হওয়া সংগঠন গণজাগরণ মঞ্চ এবার সাম্প্রদায়িকতা ও সাম্প্রতিক জঙ্গিবাদী হত্যাযজ্ঞের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দেয় শাহবাগ থেকে। জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ইসলামের নামে যারা হত্যাযজ্ঞ শুরু করেছে তারা ইসলামের ক্ষতি করছে। প্রগতির বাংলাদেশকে ধ্বংস করাই তাদের লক্ষ্য।

আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন,‘এই দেশে আমরাই জঙ্গিবাদ এবং সন্ত্রাস প্রতিষ্ঠা পেতে দেবো না, অবশ্যই জঙ্গিবাদ উৎখাত করার প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে আমাদের সক্রিয় ভূমিকা থাকবে’।

মানবাধিকার কর্মী খুশী কবির বলেন,‘আমাদেরকে ধর্মের অজুহাত দিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা চলবে না। প্রত্যেকে তার নিজের জায়গায় নিজের বিশ্বাস পালন করে এই দেশটাকে রক্ষা করবো’।

সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র। ইমরান এইচ সরকার,‘ প্রতিরোধ ঘরে ঘরে নামে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ বিরোধী একটি গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। আগামী ১৮ জুলাই সারাদেশে এই কর্মসূচি শুরু হবে। ২০ জুলাই শাহবাগসহ সারাদেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ হবে’। সমাবেশ শেষে বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করে সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণজাগরণ মঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT