সন্ত্রাস ও জঙ্গিবাদের তথ্য জানতে রিপোর্ট টু র্যাব নামের মোবাইল অ্যাপ চালু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপটির মাধ্যমে যে কোন ধরণের অপরাধের তথ্য ও ছবি র্যাবকে জানানো যাবে। ব্যবহারকারী চাইলে তার পরিচয় গোপন রেখেও তথ্য দিতে পারবেন।
র্যাবের ওয়েবসাইট ও গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।









