চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কে নজরদারি বাড়িয়েছে সরকার

পান্থ রহমান পান্থ রহমান
৩:৪১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সন্ত্রাসী ও জঙ্গিদের তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক চিহ্নিত করে সেগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে সরকার। হলি আর্টিজান এবং শোলাকিয়ার মতো ঘটনায় জঙ্গিদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের ঘটনায় বিচলিত সরকার এই উদ্যোগ নিয়েছে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় দেশি-বিদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যা, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ মাঠে ঈদের জামাতে হামলার চেষ্টা চালিয়ে দেশের মধ্যে নিজেদের শক্তিশালী অস্তিত্ব জানান দেয় জঙ্গিরা। লোমহর্ষক সেই চিত্র সাধারণ মানুষের মতো নাড়া দেয় সরকারকেও।

ওইসব ঘটনায় জঙ্গিদের তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতায় বিস্মিত ও বিচলিত হয় সকল মহল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাই নড়েচড়ে বসে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ও। তারই অংশ হিসেবে চলছে জঙ্গিদের তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সারা বিশ্বেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জঙ্গি-সন্ত্রাসীরা বিভিন্ন ধরণের রিক্রুটমেন্ট করছে, তরুণদের বিপথে পরিচালিত করছে। মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বসে খুব কঠোরভাবে একে মনিটর করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

কেউ যদি দেশদ্রোহীতামূলক বা জঙ্গি-সন্ত্রাসের পক্ষে কোনো প্রচারণা করেন, তবে সেগুলো পর্যবেক্ষণ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জঙ্গিরা যাতে নিজেদের সংগঠিত বা জঙ্গি কর্মকাণ্ড চালাতে না পারে সেইজন্য দ্রুতই আইন প্রণয়নের পথে সরকার।

Reneta

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল থাকবে। সেখানে একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি এবং সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম থাকবে। এর সঙ্গে একটি ডিজিটাল ফরেনসিক ল্যাব আমরা স্থাপন করব।’

একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ তৈরি করা হচ্ছে বলে জানান পলক। বলেন, সেটি দিয়ে কখন, কোন অবস্থায় কার কী দায়িত্ব, কীভাবে সেটি পালন করা হবে – এই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা – সবার সঙ্গে আলোচনা করে দেশের সাইবার জগৎকে নিরাপদ করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে।

জঙ্গি নেটওয়ার্ক নিশ্চিত হওয়ার পাশাপাশি যে কোনো ধরনের সাইবার ক্রাইম ঠেকাতে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠারও কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিনারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬

জীবনযাত্রা ও মানসিক চাপে বাড়ছে ভার্টিগোর ঝুঁকি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বব্যাংকের নামে ঋণের প্রলোভন, তারেক রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা

জুলাই ১৭, ২০২৬

জুলাই শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের অভিযোগ, শহীদ পরিবারে বিভেদ তৈরির চেষ্টা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT