চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৬ বছর

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
১২:৪৬ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
জগন্নাথ হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৬ বছর আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর দিবাগত রাতে হলের টিভি কক্ষের ছাদ ধসে নিহতদের স্মরণ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ৩৬ বছর আগের ওই ঘটনায় ৪০ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথির মৃত্যু হয়। তাদের স্মরণে দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পরিষদ ভবনের মিলনায়তনে রাত সাড়েটার দিকে সেই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শুকতারা’ দেখতে বসেছিলেন বিভিন্ন শিক্ষার্থীরা।

শরতের আকাশে সেদিন ছিল মেঘের ঘনঘটা। থেমে থেমে বৃষ্টি। পুরোনো ভবন সইতে পারেনি বাতাসের তোড় আর সেই বৃষ্টির সামান্য পানির চাপও। চোখের পলকেই সবকিছু উলোট পালট হয়ে যায়।

মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। পুস্পস্তবক অর্পণ করা হয় জগন্নাথ হল স্মৃতিসৌধে।

পরে আলোচনা সভায় জানানো হয়, হল ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রশাসন প্রতিটি হলে গণরুম নিষিদ্ধ ঘোষণা করেছে। ঝুঁকিপূর্ণ হওয়ায়, এসএম হলে শিক্ষার্থীদের জন্য আর সিট বরাদ্দ দেওয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ হলট্র্যাজেডিঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT