চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় মাসের পূর্ণ বিশ্রামে বাসায় ফিরছেন রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

হাসপাতাল থেকে আজ দুপুরে বাসায় ফেরার কথা রয়েছে চিত্রনায়ক রিয়াজের। টানা পাঁচদিন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়ক। বাসায় ফিরলেও কর্তব্যরত চিকিৎসকের দাবি এখন থেকে তাকে টানা ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। মেনে চলতে হবে অনেক নিয়ম-কানুন।

গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উত্তরার হৈচৈ শ্যুটিং স্পটে ‘কৃষ্ণপক্ষ’ ছবির কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই রাতেই তার হৃৎপিণ্ডে একটা রিং(স্টেন্ট) পরানো হয়। জানা গেছে, অল্প সময়ের ব্যবধানে তার হৃদপিণ্ডে আরেকটি রিং পরাতে হবে।

এদিকে, রিয়াজের হঠাৎ অসুস্থতা এবং চিকিৎসকদের কথায় ‘ছয় মাস পূর্ণ বিশ্রাম’ সিদ্ধান্তে খানিক বিপাকে পড়েছেন ‘কৃষ্ণপক্ষ’ সংশ্লিষ্টরা। কারণ, ছবিটির শুটিং ২২ অক্টোবরের মধ্যে শেষ করে আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু রিয়াজ হঠাৎ অসুস্থতায় পাল্টে গেছে সব হিসাব-নিকাশ। বিপাকে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং পরিচালক শাওন।

নির্মাতা শাওন বলেন, এই মুহূর্তে আমাদের কাজ বাকি আছে মাত্র ১০ শতাংশ। এই ১০ শতাংশ কাজের ৯.৫ শতাংশ হচ্ছে রিয়াজ ভাইকে নিয়ে। এডিটিংতো আসলে চলছে, পাশাপাশি ডাবিংও অনেকটা হয়ে গেছে। পোস্ট প্রোডাকশনের কাজ করবো, মিউজিক গুলো করবো।

রিয়াজ দ্রুত সুস্থ হয়ে উঠলে বাকি ১০ শতাংশ কাজ শুরু হবে। তিন থেকে চারদিন কাজটি করলে শুটিং পর্ব শেষ হবে। এখন শুধু রিয়াজ ভাইয়ের সুস্থতা। যদি খুব দ্রুত তিনি সুস্থ হন তাহলে আমরা হয়তো বা আমাদের টার্গেট ফুলফিল করতে পারবো।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়করিয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT