চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয়জন ইমেরিটাস অধ্যাপককে স্বর্ণপদক দেবে ঢাবি অ্যালামনাই

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৬:৫৪ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A
ঢাবি অ্যালামনাই স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন ইমেরিটাস অধ্যাপক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে স্বর্ণপদক দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সংগঠনের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সস্মাননা পাওয়া ইমেরিটাস অধ্যাপকরা হচ্ছেন: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ড. সুলতান সারওতারা জামান, দর্শন বিভাগের ড. আবদুল মতিন, ইংরেজি বিভাগের সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের ড. আনিসুজ্জামান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ড. নাজমা চৌধুরী এবং ক্লিনিক্যাল ফার্মেসি এবং ফার্মাকোলজি বিভাগের ড. আবুল কালাম আজাদ চৌধুরী।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি এ. কে আজাদ বলেন, যৌবন-দৃপ্ত সম্ভাবনাময় শিক্ষার্থীদের যুগ যুগ ধরে জ্ঞানান্বেষণে তৎপর রেখেছেন, আলোকিত মানুষ হিসেবে প্রগতির পথে ধাবিত হতে উৎসাহ যুগিয়েছেন প্রাজ্ঞবান-মুক্তমনা শিক্ষকবৃন্দ। সেই সকল শিক্ষকদের মধ্যে অগ্রগণ্য ইমেরিটাস অধ্যাপকবৃন্দ। তাই আমরা সেই সকল অধ্যাপকদের সম্মাননা জানাতে চাই।

১ অক্টোবর বিকেলে সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে সংগঠনটির প্রাক্তন সভাপতি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান এ কে আজাদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরর মহাসচিব রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি অ্যালামনাই
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT