চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছড়িয়ে যাচ্ছে প্রবাসীদের বেদনার গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

প্রবাসীরা কি টাকার মেশিন? একজন প্রবাসী দেশে ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কবে যাবা? কেউ জিজ্ঞাসা করেনা তার কষ্টের কথা? ভাই-বোনের স্বপ্ন পূরণে যে মানুষটি প্রিয় ভূমি ছেড়ে ভালো রোজগারের আশায় একদিন উড়াল দেন ভিন্ন দেশে, প্রবাস জীবন শেষে ফিরে আসার পর পরিবারে সেই মানুষটির কতোটা মূল্যায়ণ? সে কি ঠিকঠাক মূল্যায়ণ পায়, নাকি পরিবারে, সমাজে, রাষ্ট্রে সে একজন কলুর বলদ?

এমন কিছু প্রশ্নই রেখে যায় সাজ্জাদ সুমনের নির্মাণে বহুল প্রশংসিত ‘কলুর বলদ’-এর সিক্যুয়াল ‘কলুর বলদ ২’। ঈদুল আযহায় চ্যানেল আইয়ে প্রচারিত এই নাটকটি এরইমধ্যে মানুষের প্রশংসা অর্জন করেছে। শুধু তাই না, ইউটিউব দুনিয়াতেও ব্যাপক সাড়া ফেলছে ‘কলুর বলদ ২’।

ইউটিউবে রিলিজের পর মাত্র একদিনেই ৫ লাখ ভিউ স্পর্শ করার পর এবার মাত্র তিন দিনেই ১ মিলিয়ন ভিউ স্পর্শ করলো রিয়াজ ও ফারহানা মিলি অভিনীত আলোচিত নাটক ‘কলুর বলদ ২’। এখন পর্যন্ত নাটকটির ভিউ ছাড়িয়ে গেছে সাড়ে এগারো লাখেরও বেশি। যা এতো কম সময়ে বিস্ময়কর!

প্রবাসীদের সুখ, দুঃখ, পারিবারিক টানাপড়েন, মায়ের মমতা এসবকে কেন্দ্র করে নির্মিত ‘কলুর বলদ ২’। যা দেশ বিদেশ থেকে প্রচণ্ড সাড়া পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে ‘কলুর বলদ’ ফ্র‌্যাঞ্চাইজ।

নাটকটি দেখে কমেন্ট করেছেন প্রায় আট হাজার মানুষ। শুধু তাই নয়, ফেসবুকেও অভিনেতা রিয়াজ ও নির্মাতা সাজ্জাদ সুমনের প্রশংসা করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, প্রবাসীদের একেবারে ভেতরের গল্পগুলোই স্পর্শ করতে পেরেছে ‘কলুর বলদ ২’। আর এমন প্রতিক্রিয়ায় আপ্লুত পুরো ‘কলুর বলদ’ টিম।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে ‘কলুর বলদ ২’ কেন্দ্রীয় চরিত্রে চিত্রনায়ক রিয়াজ ছাড়া অভিনয় করেছেন ফারহানা মিলি, দিলারা জামান, নিকুল কুমার, মনিরা মিঠু, হিমে হাফিজ, জাহিদ আখন্দ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলুর বলদ ২চ্যানেল আইদিলারা জামানপ্রবাসীমিলিরিয়াজলিড বিনোদনসাজ্জাদ সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT