চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট দলের সঙ্গে পয়েন্ট হারালে ‘বড় বিপদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। দল হিসেবে সেরা আটের মধ্যে থাকায় অংশগ্রহণ নিশ্চিত হয়ে গিয়েছিল টুর্নামেন্ট শুরুর অনেক আগেই। বাকি দুটি দলকে আসতে হয়েছিল বাছাইপর্ব খেলে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলতে হলে আরও কঠিন সমীকরণ মিলিয়ে রাখতে হবে বাংলাদেশকে।

স্বাগতিক হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আইসিসির ওয়ানডে লিগের শীর্ষ সাত দল যোগ হবে তাদের সঙ্গে। বাকি দুটি দল নির্ধারিত হবে আরেকটি বাছাইপর্বে। বাংলাদেশ যদি ওই সাত দলের মধ্যে থাকতে না পারে, তাহলে বাছাইপর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে বিশ্বকাপ টিকেটের।

পরের ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ার পথে ১৩ দলের তিন বছরব্যাপী সুপার লিগের রূপরেখা জানিয়ে দিয়েছে আইসিসি। বৃহস্পতিবার সাউদাম্পটনে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে হতে যাচ্ছে ওয়ানডে সুপার লিগের আনুষ্ঠানিকতা।

তিন বছর মেয়াদে প্রতিটি দল মোট আটটি সিরিজ খেলবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। জয়ের জন্য থাকছে ১০ পয়েন্ট। ম্যাচ টাই বা পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট।

করোনা বিরতি কাটিয়ে খেলা শুরু হলে তামিম ইকবালের দলকে আগামী তিন বছর তাকিয়ে থাকতে হবে ওয়ানডে লিগের পয়েন্ট টেবিলে। একরকম ভাবনা অবশ্য এখনই শুরু হয়ে গেছে। বিশ্বকাপে সরাসরি অংশ নিতে আসন্ন প্রতিটি সিরিজই পাবে বিশেষ গুরুত্ব।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ব্যাপারটা দেখছেন এমন করে, ‘র‌্যাঙ্কিংয়ে আমরা ওয়ানডেতে আটে আছি। এটা আমাদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে দেবে না। তাই সামনের প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

Reneta

সবার সঙ্গে সবার খেলা থাকায় একটা সুবিধাও দেখছেন মিনহাজুল। তবে নিচের সারির দলগুলোর কাছে পয়েন্ট হারালে বিপদ হতে পারে বলে মনে করেন সাবেক এ ক্রিকেটার।

‘এটা (বাছাই প্রক্রিয়া) খুব নতুন কিছু নয়। কেননা গত বিশ্বকাপেও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাই থেকেই বিশ্বকাপে এসেছিল। এখানে শুধু আমরা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গেই নয়, নিচের দলগুলোর বিরুদ্ধেও খেলব। আমাদের নিশ্চিত করতে হবে তাদের বিরুদ্ধে যেন পয়েন্ট না হারাই। নয়ত আমাদের বিপদের কারণ হবে।’

তিন বছরের পালা শেষে যারা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে না সেই ৫ দল ও সহযোগী ৫ দলকে পরীক্ষা দিতে হবে বাছাইপর্বে। সেখান থেকে পরের বিশ্বকাপে যাবে মাত্র দুটি দল। ১০ দল নিয়ে হবে ভারতের আসরটি। যা এককভাবেই আয়োজন করবে ভারত। ২০১১ বিশ্বকাপেও আয়োজক হয়েছিল দেশটি। সহযোগী ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাংলাদেশ ক্রিকেট দলভারতলিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT