চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট দলগুলোর সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠকে বিএনপি কী ভাবছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
রাজনীতি
A A
বিএনপি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন ছোট দলের সঙ্গে বৈঠক করছেন। এর মধ্যে কাদের সিদ্দিকী এবং নতুন রাজনৈতিক জোটের সভাপতি ও সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ছোট দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের এই আলোচনার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এই প্রশ্নে আমি কী জবাব দেবো বুঝতে পারছি না। আওয়ামী লীগের সঙ্গে যদি কাদের সিদ্দিকী বৈঠক করেন বা জোট করেন সেটা তার আদর্শের সঙ্গে যায়। কারণ, তিনি নিজে প্রকাশ্যেই বলেন বঙ্গবন্ধু হলেন তার আদর্শিক পিতা। কিন্তু নাজমুল হুদার সঙ্গে তা যায় না। তিনি এখন বিএনপিতে নেই। আলাদা দল করেছেন এবং জোট করেছেন। এতদিন পর যদি তিনি আদর্শ পরিবর্তন করে ওখানে যান সে বিষয়ে আমার কিছু বলার নেই।

বিএনপির এই নেতা বলেন, আদর্শিক অমিল থাকলেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে। আওয়ামী লীগ যেহেতু ক্ষমতাসীন দল। দশ বছর ধরে দেখা যাচ্ছে তারা কিভাবে ভোটের রাজনীতিকে পরিবর্তন করে দিয়েছে। তাদের হয়ে নির্বাচনে দাঁড়ালেই জনগণের ভোট ছাড়াই জয়ী হয়ে যাচ্ছে। মন্ত্রী-এমপি হওয়া অনেক সহজ। সে কারণে অনেক স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার দেখেই হয়তো তারা আওয়ামী লীগের সঙ্গে যেতে চায়। এমপি, মন্ত্রী হওয়ার খায়েশ তো থাকেই।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছোট দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের বৈঠক ও জোটবদ্ধ হওয়ার প্রচেষ্টাকে আওয়ামী লীগের দেউলিয়াত্ব হিসেবে দেখছেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আওয়ামী লীগ দাবি করে তার অনেক সফল। দেশকে উন্নতির মহাসড়কে তুলে দিয়েছে। উন্নয়নশীল দেশে রূপান্তর করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। এটা তারা দাবি করে। সেক্ষেত্রে তো তাদের জনপ্রিয়তা থাকার কথা আকাশচুম্বী। এখন কেন জোট করতে হবে? এককভাবে তো তারা জয়ী হতে পারে। তার মানে তারা দেউলিয়া হয়ে গেছে। এ কারণে উপায় না দেখে এখন নানা দলকে সঙ্গে নেয়ার চেষ্টায় আছে।

আলাল বলেন, জোট করতে চাচ্ছি তো আমরা। সেটা আমাদের দায়িত্বও। কারণ, আমরা দীর্ঘদিন ধরে গুম-খুনের শিকার। রাজনীতিতে আমাদের কোনো স্পেস নেই। আমাদের সভা-সমাবেশ করতে দেয়া হয় না। দমন-পীড়ন চলছেই। সে জায়গায় জোট করা বা ঐক্য করা আমাদের মানায়। ক্ষমতাসীন আওয়ামী লীগকে মানায় না। কিন্তু তারা যখন এই চেষ্টা চালাচ্ছে তাহলে বুঝতে হবে, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফা কর্মকর্তার শাস্তি ও জরিমানা বহাল

পরবর্তী

ছোট দলগুলোর সঙ্গে কেন ধারাবাহিক বৈঠকে ওবায়দুল কাদের

পরবর্তী

ছোট দলগুলোর সঙ্গে কেন ধারাবাহিক বৈঠকে ওবায়দুল কাদের

দেড়যুগ পর ব্যালন ডি’অর ছাড়া রিয়াল

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT