চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট্ট শরীরে তার ৩১টি আঙুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৯, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

স্বাভাবিক একজন মানুষের শরীরে হাত ও পা মিলিয়ে ২০টি আঙুল থাকে। কিন্তু এই শিশুটির শরীরে ২০টি নয়, আছে মোট ৩১টি আঙুল। শুধু তাই নয়, তার প্রতিটি হাতে তালুও দুটি করে।

এমন অদ্ভূত জন্মগত বৈশিষ্ট নিয়ে জন্মানো শিশুটি চীনের হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টিতে। হং হং নামের এই শিশুটির হাতে ১৫টি আঙুল আর পায়ে ১৬টি। এই জানুয়ারিতেই পৃথিবীর আলো দেখেছে সে। 

পলিড্যাকটিলিসম নামের এক জন্মগত ত্রুটির শিকার হং হং। এই ত্রুটির জন্য মানুষ, কুকুর ও বিড়ালের হাতে পায়ে এমন বাড়তি আঙুল সৃষ্টি হয়। সমস্যাটা বেশ সাধারণ। সাধারণত ১০০০ জনে একজনের এমন সমস্যার মুখোমুখি হয়। ছোট একটা অপারেশনে তারা বাড়তি আঙুলগুলো ফেলে দেয়। 

কিন্তু হং হংয়ের সমস্যাটা একটু জটিলই। তার প্রতিটি হাতে দুটি তালু এবং সেখানে কোনো বুড়ো আঙুল নেই। সন্তানের জীবন বদলের জন্য বিশেষ অপারেশনের জন্য টাকা সংগ্রহ করছেন শিশুটির বাবা-মা। কিন্তু ওর বয়সটাও তো খুব বেশি নয়। তাই সবার কাছে সঠিক পরামর্শটাই চাইছেন তারা।  

কেউ কেউ হংয়ের পরিবারকে বলেছেন, এটি খুবই জটিল একটি অপারেশন। কারণ হংয়ের শরীর থেকে শুধু বাড়তি আঙুল ফেলতেই হবে না সঙ্গে বুড়ো আঙুল বসাতেও হবে, তা না হলে কোনো কিছু মুষ্টিবদ্ধ করতে খুব কষ্ট হবে তার। 

সাধারণত এই সমস্যা জন্মগত ও বংশগত। হংয়ের মায়ের পলিড্যাকটিলিজমের সমস্যা আছে। তাই পেটে থাকা অবস্থাতেই চিন্তিত ছিলেন বাবা-মা। কে জানত এতো ব্যাপক আকারে তা ছড়িয়ে পড়বে সন্তানের মধ্যে!

Reneta

হংয়ের বাবা জানিয়েছেন, ছেলের অপারেশন করতে অন্তত ৩০ হাজার ডলার লাগবে বলে জেনেছেন তিনি। সেটা যোগারের চেষ্টাতেই আছেন। অনলাইনে আবেদনে এর মধ্যে সংগ্রহ করেছেন মাত্র ৬ হাজার ডলার। তবে অনলাইনে টাকা উঠানোয় বিভিন্ন ধরনের মন্তব্য শোনার পর এখন আর সেটা করতেও চাইছেন না তারা। 

এখন হংয়ের বাবার চাওয়া গ্রামে ফিরে কাজ করে এই টাকা যোগার করবেন। কিন্তু সেটাও কি শেষ অব্দি সম্ভব হবে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার জন্য উন্মুক্ত ‘পানামা পেপার্স’

পরবর্তী

রায় শুনানো হলো নিজামীকে

পরবর্তী

রায় শুনানো হলো নিজামীকে

‘সংঘর্ষে জড়িতরা আগামীতে মনোনয়ন পাবে না’

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT