চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটকাকু হঠাৎ কেন নারায়ণগঞ্জে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
বিনোদন
A A
ফরদুর রেজা সাগরের বিখ্যাত ছোটকাকু সিরিজে ‘না জেনে নারায়ণগঞ্জে’ পর্বে আফজাল হোসেন, তানভীর হোসেন প্রবাল, অর্ষা প্রমুখ

ফরদুর রেজা সাগরের বিখ্যাত ছোটকাকু সিরিজে ‘না জেনে নারায়ণগঞ্জে’ পর্বে আফজাল হোসেন, তানভীর হোসেন প্রবাল, অর্ষা প্রমুখ

রাগ করে রাঙ্গামাটি গিয়েছিলেন ছোটকাকু। দুর্বৃত্তদের সঙ্গে বুদ্ধির খেলা খেলেছেন খুলনায়। রাতবিরাতে সাতক্ষীরাতে গিয়ে মুখোমুখি হয়েছিলেন খারাপ চক্রের আবার কক্সবাজারে জড়িয়ে পড়েছিলেন কাকাতুয়া রহস্যে। কুয়াকাটায় দুর্ভাগ্যের সঙ্গে কাটাকুটিও হয়েছিল। গত কয়েক ঈদ ধরে বিভিন্ন অভিযানে ব্যস্ত ছোটকাকু এবারের ঈদে না জেনে চলে চলে গেলেন নারায়ণগঞ্জে। কীভাবে নারায়ণগঞ্জে পৌঁছালেন সেটা এবারের রহস্য।

এবারের গল্পে দেখা মেলবে নানা ধরনের নাটকীয় ঢঙে কথা বলা এক ভদ্রলোকের। মাথায় ঝাঁকড়া চুল। নাকের ওপর গোল ফ্রেমের চমশা। ধবধবে সাদা ফতুয়া। এগুলো দেখলে কারও বলে দেওয়ার অপেক্ষা থাকে না যে, লোকটা বিজ্ঞানী। নাম তার ইন্সপেক্টর শহীদ চৌধুরী। বুকের মধ্যে লেখা শুধু চৌধুরী।

এই ধরনের নাম দেখলে প্রথমেই মনে হয়, নামের প্রথম অংশ কেন বুকের মধ্যে লেখা থাকবে না? আর এই প্রশ্নটার সামনে বোধহয় ইন্সপেক্টর শহীদ চৌধুরীকে পড়তে হয়েছে বহুবার। ছোটকাকু বসে আছেন যে চেয়ারটায় সেটা উল্লেখ করে বলার মতো কিছু নয়। কিন্তু সামনের টেবিলের ওপর অনেকগুলো কাচের ছোট শিশি রাখা। ছোট কাকু হয়তো এর মধ্যেই খুঁজে বেড়াচ্ছেন কোনো রহস্য।

ছোটকাকুর স্রস্টা ফরিদুর রেজা সাগর (বামে) ও নির্মাতা ও চরিত্র আফজাল হোসেন

ফারুক সারারাত ব্যাপারটা নিয়ে ভেবেছে। এই ধরনের ছোট ছোট ইট লালবাগের কেল্লায় দেখা যায়। লাল রঙের এই ইট দেখলেই বোঝা যায় মোগল আমলের স্থাপত্য। ছোটকাকু দড়ি আর পিস্তলের কথা বলতেই শরিফ সিঙ্গাপুরি ইতস্তত করছে।

ঘটনা প্রবাহ এরকমই এবারের ছোটকাকু রহস্যের। শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর -এর ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘না জেনে নারায়নগঞ্জ’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬.১০ মিনিটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনচ্যানেল আইছোটকাকুফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT