চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের সামনে মাকে ধর্ষণ, জনতা-পুলিশ সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:২৬ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইল জেলার কালিহাতিতে ছেলের সামনে মাকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ঘাটাইল ও কালিহাতীর জনগণ। জড়িতদের শাস্তির দাবি ও পুলিশের বিরুদ্ধে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।

নিহতদের একজন পৌর এলাকার রবি সুতারের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া শ্যামল দাস (১৫) নামে একজন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু’একটি যানবাহন চলাচল করছে। এলাকার নিরাপত্তার জন্য বিজিবি, র‌্যাব ও পুলিশ টহল দিচ্ছে।

গত ১৫ সেপ্টেম্বর ঘাটাইল উপজেলার নিজ বাড়ি থেকে আল-আমিন ও তার মাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রোমা ও তার সহযোগীরা। তাদের আটকে রেখে বিবস্ত্র করে মারধরের পরে আল-আমিনের মাকে ধর্ষণ করে অভিযুক্ত রফিকুল।

ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা ও তার ছেলেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

তবে শুধুমাত্র বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কালিহাতি থানা পুলিশ। নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত রফিকুল ইসলাম রোমাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সঞ্জয় সরকার।

Reneta

ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে ঘাটাইল এলাকার লোকজন জড়ো হয়ে কালিহাতী থানা অভিমুখে রওনা হলে কালিহাতী পুলিশ ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় তাদের বাধা দেয়। সেসময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকশ রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন হতাহত হন।

এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণনির্যাতনপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT