চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের মন রক্ষার্থে কানাডায় ববিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

কিংবদন্তী চলচ্চিত্র অভিনেত্রী ববিতার জন্মদিন আগামীকাল (৩০ জুলাই)। ঢাকাই ছবির সোনালি দিনের এই নায়িকা সোমবার পা রাখতে চলেছেন ৬৫ বছরে। আর এই বিশেষ দিনটি উদযাপন করতে তিনি উড়াল দিয়েছেন কানাডার উদ্দেশ্যে!

কানাডার টরেন্টো শহরে থাকেন ববিতার একমাত্র পুত্র অনিক। নিজের জন্মদিনটি ছেলের সঙ্গে কাটাতেই ঢাকাই ছবির প্রবীণ এই অভিনেত্রী সম্প্রতি কানাডায় উড়ে গেলেন।

বছরের বিশেষ দিনে মাকে কাছে পাওয়ার জন্য ছেলের কত আবদার! তাই পুত্র অনিকের খুশির জন্য কানাডায় গেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই অভিনেত্রী।

যাওয়ার আগে ববিতা চ্যানেল আই অনলাইনকে বলেছেন, পরপর দুই বছর দেশে জন্মদিন কাটিয়েছি। এতে করে অনিকের কিছুটা মন খারাপ। জন্মদিনে সে আমাকে কাছে পায় না। এবার তার খুশির জন্য জন্মদিনটি কানাডাতে কাটাবে। আমার জন্য নাকি বড় সারপ্রাইজ আছে! কানাডায় থাকলেও মনটা পড়ে থাকবে দেশেই। সবাইকে খুব মিস করবো। সবার কাছে দোয়া চাই।

জানা যায়, ববিতার একমাত্র পুত্র অনিক কানাডায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। শিগগির পিএইচডি-ও করবেন। ববিতা জানান, কানাডা থেকে তিনি আমেরিকা যাবেন। এরপর দেশে ফিরবেন অক্টোবর মাসের শেষের দিকে।

ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি ১৯৫৩ সালের ৩০ জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন। দীর্ঘ ক্যারিয়ারে দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন ববিতা। চলচ্চিত্রে তাঁর শুরুটা হয়েছিল গত শতকের ষাটের দশকের শেষ দিকে। তিনি সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি তিনি বাংলাদেশ সরকারের তরফ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজীবন সম্মাননাকানাডাচিত্রনায়িকাজন্মদিনববিতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT