কারিনা ও সাইফ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খন পাতৌদির বয়স একমাস। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন সাইফিনা। তবে ছেলের নাম নিয়ে সামাজিক মাধ্যমে যে বির্তকের সুর উঠেছিলো সেটি ভুলে যায়নি বাবা সাইফ।
অবশেষে ছেলের নাম নিয়ে মুখ খুললেন তিনি। ইতিহাস নিয়ে পড়াশোনা করতে ভালবাসা সাইফ বলেন, তিনি ভালোভাবে জানেন, তুর্কি গণহত্যাকারী তৈমুরের কথা। তৈমুর প্রাচীন পার্সি শব্দ, এর অর্থ লোহা।
হালকা সুরে সাইফ বলেন, তারও বোধহয় সিনেমার মত ছেলের নামেও ডিসক্লেমার দেওয়া উচিত ছিল, জীবিত বা মৃত কারও সঙ্গে এই নামের সাদৃশ্য থাকলে তা কাকতালীয় ছাড়া কিছু নয়।
সোশ্যাল মিডিয়ায় লোকে নিজের মত প্রকাশ করে, কখনও কখনও বাড়াবাড়ি করে ফেলে তা তিনি জানেন, মেনেও নিয়েছেন।
সাইফ আরো বলেন, ৩০ বা ৪০ বছর আগেও লোকে এভাবেই ভাবত, শুধু প্রকাশের উপায় ছিল না।
তবে তিনি বিশ্বাস করেন, ভারতীয় সমাজ এখনও যথেষ্ট উদার, তারকারা এখানে আলাদা সম্মান পান। তাই লোকে যাই বলুক, তিনি উদ্বিগ্ন নন, তাদের বলার অধিকারকেও সম্মান করেন তিনি।
পতৌদি নবাব বলিউডের এ হিরো বলেন, কারিনা ও আমার এই নাম শুনে ভালো লেগেছে এবং এর অর্থও ভীষণ পছন্দ হয়েছে। আমি শাসক তৈমুরের বিষয়ে অবগত ছিলাম।









