চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেদের লেখা আর সুরে গেয়েছেন কনকচাঁপা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:৪২ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
রুমানা মোরশেদ কনকচাঁপা।

রুমানা মোরশেদ কনকচাঁপা।

কনকচাঁপার বয়স তখন ছয়। বাবার কোলে বসে গাইছেন ‘কি বা তব নামখানি, আমারে শুধাও/ না বলা কথাটি মোর, যাও শুনে যাও’। ‘মোর’ শব্দটিতে কারুকার্যময় একটা মোচড় আছে। যাতে পর্যাপ্ত দরদ প্রকাশ পায়। কিছুতেই সেই দরদ আসছে না। ছোট্ট কনকচাঁপার পেট মোচড় দিয়ে ওঠে, কিন্তু গলায় মোচড় আসে না।

গান হচ্ছে না! বাবা বললেন, ‘চেষ্টা করো। আমি জানি তুমি পারবে।’ মেয়ের ওপর বাবার আস্থা দেখে আত্মবিশ্বাস বেড়ে গেল কনকচাঁপার। ব্যাস, একটা কথায় গান হয়ে উঠলো দরদমাখা, মোচড়ময়!

একই চিত্রনাট্যের সম্মুখীন হতে হলো আজকের ‘বড়’ কনকচাঁপাকে। পার্থক্য শুধু, সেদিন পরিচালক হিসেবে ছিলেন বাবা। আজ ছেলে। এবার ছেলের সুরে গাইতে হবে গান। গানের কথায় সেই মোচড়ওয়ালা, দরদভর্তি ‘মোর’ শব্দটা। এবারও কাঙ্ক্ষিত মোচড় হয়ে উঠছে না। পাশ থেকে ছেলে বলে উঠল— ‘আম্মু, এর চেয়ে কঠিন কঠিন সব গান তুমি পানির মতো গেয়েছো। এটাও পারবে।’

আবারও সেই শক্তি, সেই আস্থা। কনকচাঁপা বললেন, ‘বাবার সুরে গেয়েছি। স্বামীর সুরে গেয়েছি। আজ ছেলের সুরে গাইলাম। এই যে প্রজন্মের পর প্রজন্ম, পুরো পরিবার আমার ওপর অনাবিল আস্থা রাখে, এর মূল্য অশেষ। এই ভালোলাগা বলে প্রকাশ করার মতো না।’

গতকাল শনিবার তরুণ গীতিকার কামরুজ্জামান সরকারের লেখা ছেলে ফাইজুল ইসলাম খানের সুর দেওয়া ‘পূর্ণতা’ শিরোনামের একটি গান গেয়েছেন কনকচাঁপা। এই গানের রেকর্ডিংয়েই এমন মধুর স্মৃতির সম্মুখীন হন তিনি।

নিজের গাওয়া গান শুনে দারুণ খুশি কনকচাঁপা বলেন, ‘ফাইজুল ইসলাম খান আমার ছেলে। সে গানটা সুর করেছে। গান লিখেছে কামরুজ্জামান সরকার। সেও আমার ছেলে। কামরুজ্জামানকে আমি পেটে ধরিনি সত্যি কিন্তু ফাইজুল ইসলামের মতোই ছেলের স্নেহ লালন করি ওর জন্য। ফলে এদের সম্মিলিত গান আমার দুই ছেলের গানই মনে হয়েছে। ছেলেদের গান আমার জন্য বিরল সৌভাগ্য। গানটা শুনে খুবই ভালো লেগেছে।’

গীতিকার কামরুজ্জামান বলেন, ‘কিছুদিন আগে এই গানটা লিখেছিলাম। কনকচাঁপাকে দিয়ে গাওয়াব এমন ইচ্ছায়। তাকে আমি মা বলে সম্বোধন করি। মায়ের মতো শ্রদ্ধা আর ভালোবাসা তার জন্য। তার কণ্ঠে আমার লেখা গান শুনব, সে স্বপ্ন পূরণ হওয়ায় দারুণ লাগছে।’

সুরকার ফাইজুল ইসলাম খান, শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা ও গীতিকার কামরুজ্জামান সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিইউ সম্মেলন বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

পরবর্তী

কলকাতায় `বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল’

পরবর্তী
‘অনিল বাগচীর একদিন’ ছবির একটি দৃশ্য

কলকাতায় `বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল'

রায় প্রত্যাখান করলেন রাজীব হায়দারের বাবা

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT