এতোটুকু বয়সেই জীবনের ভার নিতে হয়েছে। যে বয়সে তার কাঁধে স্কুলব্যাগ থাকার কথা সে বয়সে ছোট ভাইয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। দারিদ্র্য তাকে জীবনের অনেক কিছু শিখেয়েছে।
এমনই এক সাহসী ছোট্ট এক ছেলের ছবি পোস্ট করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তিনি লিখেছেন, ‘এই ছেলেটার খোঁজ পেলে আমাদের অফিসিয়াল নাম্বার +৮৮০১৭৮১৬২৮১১১ এ জানানোর অনুরোধ করছি। যে ছেলেটা ভিক্ষা না করে এভাবে বের হবার সাহস করেছে তার পাশে আমাদের কি দাঁড়ানো উচিত নয়?’
ছবিতে দেখা যাচ্ছে, কোনো এক ব্যস্ত রাস্তায় ছয় থেকে সাত বছরের একটি ছেলে পান বিক্রি করছে। তার কাঁধে আদরের ছোট ভাই ঘুমিয়ে আছে।







