শাহরুখ খান তার ছোট আব্রামকে হকি খেলোয়াড় বানাতে চান। গত সোমবার বলিউডের এই সুপারস্টার জানান, তার পাঁচ বছর বয়সী ছেলের হকি খেলার প্রতি ঝোঁক রয়েছে। তাই ছেলের পছন্দকে গুরুত্ব দিয়ে বাবার ইচ্ছে, বড় হয়ে আব্রাম যেন হকি দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারে।
শাহরুখ খান তার কন্যা সুহানা ও পুত্র আব্রামের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের হট ফেবারিট কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) টিমকে অভিনন্দন জানানোর সময় সাংবাদিকদের এমনটাই জানান। শাহরুখ খান বলেন, আব্রাম এখন ক্রিকেট খেলেনা। কিন্তু সে ফুটবল খেলেছে; এবং সে জানিয়েছে, ভারতের হয়ে হকি খেলবে। তার এই চাওয়াকে বাবা হিসেবে গুরুত্ব দিচ্ছি।
এর আগে ২০০৭ সালের ব্লকবাস্টার ‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমার কবির খানের ভূমিকার অভিনয় করে শাহরুখ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন। এটি ছিল বলিউডের শীর্ষ ক্রীড়া অণুপ্রেরণা মূলক সিনেমাগুলোর মধ্যে একটি।
সেখানে শাহরুখ ভারতীয় মহিলা হকি দলের একটি বিশ্ব কাপ জয়ের কোচ হিসেবে অভিনয় করেছিলেন। কিং খান নিজেই খেলার মধ্যে তার স্কুলে খেলাধুলায় প্রতিনিধিত্ব করতেন এবং ক্রমবর্ধমান বিভাগীয় হকিও খেলতেন। শাহরুখ তার ব্যক্তি জীবনে সেটা মিস করেন!
এর আগে শাহরুখ একাধিকবার বলেছেন, তিনি ভারতের জন্য হকি খেলতে চেয়েছিলেন, তবে বিভিন্ন কারণে সে সুযোগ আর হয়ে ওঠেনি। তাই শাহরুখ তার ছেলেকে নিয়ে সেই স্বপ্নকে পূরণের আশা রাখছেন, যেটা তিনি নিজে কখনো করতে পারেননি।
সূত্র: এনডিটিভি










