চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে সেঞ্চুরি উৎসর্গ ইমরুলের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ইমরুলের ব্যতিক্রমী উদযাপন

ইমরুলের ব্যতিক্রমী উদযাপন

সেই অক্টোবর, সেই মিরপুর, সেই শের-ই-বাংলা স্টেডিয়াম। আরেকটি ওয়ানডে সেঞ্চুরি। আগেরটির সঙ্গে দূরত্ব দুবছরের। আর দিনের হিসেবে মাঝে কেটে গেছে ৭৪৪ দিবস। বিপদে দলের ত্রাতা হয়ে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে শতক তুলে নিয়েছেন ইমরুল কায়েস।

ইমরুল নিজের আগের ওয়ানডে শতকটি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালের ৭ অক্টোবর, এই মিরপুরেই। দুই বছর ১৪ দিন পর পেলেন ক্যারিয়ারের তৃতীয় তিনঅঙ্ক। উদযাপনটা এমনিতেই অন্যরকম হতে পারত এ বাঁহাতি ওপেনারের! সেটিকে আরও বিশেষভাবে বিশেষ ভঙ্গিমায় উদযাপন করেছেন ইমরুল।

সেঞ্চুরি হাঁকিয়েই হেলমেট খুলে কোলে নবজাতক নেয়ার মতো করে ব্যাট নিয়ে দোলালেন ইমরুল। কিসের ইশারা? যারা ক্রিকেটের সঙ্গে ক্রিকেটারদের হাড়ির খবর রাখেন, তাদের বুঝতে ভুল হওয়ার কথা নয়! কয়েক সপ্তাহ আগে পৃথিবীর আলো দেখা ছেলেকে উদ্দেশ্য করেই যে ওরকম উদযাপন করেছেন ইমরুল, সেটি আপাতত তার মুখে জেনে নেয়ার উপায় নেই। তবে ছেলেকেই যে ‘সেঞ্চুরি’ উৎসর্গ, বোঝারও বাকি থাকল না কারও!

গত ৩০ সেপ্টেম্বর পৃথিবীতে এসেছে ইমরুল-নাঈমা দম্পতির প্রথম সন্তান। ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম ম্যাচেই পেলেন সেঞ্চুরি। ছেলে সৌভাগ্যই বয়ে এনেছে বটে! দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ইমরুলও মাঠেই সেরে নিলেন বাবা হওয়ার উদযাপনটা।

ইংল্যান্ডের বিপক্ষে শতকটা ছিল স্রোতের বিপরীতে লড়ে। জিম্বাবুয়ের বিপক্ষে শতকেও একই গল্প লিখলেন ইমরুল। নিজে যখন একপাশ সামলে সাবলীলভাবে খেলছেন, অন্যপাশে সতীর্থদের সাজঘরে ফেরার তাড়া! একজন স্বীকৃত ব্যাটসম্যানের অভাবে আটকে যেতে পারতেন। তবে শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে বড় জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহই এনে দিয়েছেন।

ক্যারিয়ারের তৃতীয় শতকটি ১১৯ বলে খেলে তোলা ইমরুলের, যাতে ৮ চারের সঙ্গে ছয়ের মার তিনটি। পরে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে থেমেছেন ১৪৪ রানে। ১৪০ বলের ইনিংসটি ১৩ চারের সঙ্গে ৬ ছক্কায় সাজানো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েসবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT