চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনে কোর্ট বসিয়ে গণধর্ষণে অভিযুক্তের জামিন আদেশ প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

নোয়াখালীর সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি রুহুল আমিনকে দেওয়া জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

গত সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ রুহুল আমিনকে এক বছরের অন্তর্বর্তী জামিন দেন।

ওইদিন আদালতে রুহুল আমিনের পক্ষে আইনজীবী ছিলেন মো. আশেক-ই-রসুল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

এই জামিন আদেশের পর আসামি পক্ষের আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়।

এ বিষয়ে ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বলেন, ‘আসামির আইনজীবী জামিন আবেদনটি শুনানির জন্য এক বেঞ্চে ফাইল করেন। কিন্তু শুনানি করেন অন্য বেঞ্চে। আর যেদিন এই জামিন হয় সেদিন আসলে আমরা বুঝতেই পারিনি, কার জামিন হয়েছে।’

এরপর আলোচিত এই জামিনের বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনলে জামিন দেয়া হাইকোর্ট বেঞ্চ শনিবার ছুটির দিনে চেম্বারে বসে আগের জামিন আদেশ প্রত্যাহারের (রিকল) সিদ্ধান্ত দেন।

Reneta

এ আদেশের ফলে বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতা কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আগে দেওয়া জামিনে আদেশটি যেন কার্যকর করে না হয় সেজন্য রিকলের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে পাঠানো হচ্ছে। আর আসামি পক্ষের ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বার কাউন্সিলে দরখান্ত করব। এবং আদালত অবমাননার ব্যবস্থা নিতে আদালতে আবেদন করা হবে।’

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পর রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ ওই নারীকে গণধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। এরপর ওই গৃহবধূর স্বামীর করা মামলায় রুহুল আমিনসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। তবে ধর্ষণের আসামি
হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণরুহুল আমিনসুবর্ণচরহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT