চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনেও সড়কে এত মৃত্যু!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যু যেন এখন নিত্যদিনের স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে! এরই ধারাবাহিকতায় শুক্রবার ছুটির দিনেও মাত্র দুই জেলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, ‘‘সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।

এরমধ্যে শুক্রবার সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহন বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ৪জন। এ ঘটনায় গুরুতর আহত হন দুই বাসের ২০ যাত্রী।

দ্রুতগামী লন্ডন এক্সপ্রেস পরিবহনের বাসটি ওভারটেক করতে গেলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

অন্যদিকে বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ডে ওই দুর্ঘটনা ঘটে।’’

আমরা বরাবরের মতো এখনও বলতে চাই, যেকোন মূল্যে সড়কে মৃত্যুর মিছিল শূন্যের কোটায় নিয়ে আসতে হবে। এজন্য সব পক্ষকে পর্যাপ্ত কাউন্সেলিং, প্রশিক্ষণসহ যা যা করা দরকার, তা করতে হবে। এ বিষয়টিকে জাতীয় দুর্যোগ হিসেবে গুরুত্বের সাথে নিতে হবে। নয়তো এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যাবে না।

Reneta

এজন্য সড়ক পরিবহন আইনের ব্যবহার করার পাশাপাশি প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT