চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটমহল বিনিময়ের পরে চিন্তিত ভারত

সাবিত খান সাবিত খান
১২:২৪ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ছিটমহলবাসিদের স্বাধীনতা প্রাপ্তির এই উৎসবমুখর সময়ে ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিরাপত্তার বিষয়টি। সদ্য ভারতের ভূখন্ডে যুক্ত হওয়া এ সকল স্থান যেনো রাষ্ট্রবিরোধী কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়, তা নিয়ে চিন্তিত ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসী বা জেএমবির কোনো সদস্য যেনো ভারতীয় অংশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ। ভারতের অংশ হওয়া ওই সকল ছিটমহলগুলোতে নিরাপত্তা বিধান অগ্রাধিকারভিত্তিতেই হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী সন্ত্রাসীরা যেনো এই বিষয়টিকে কোন সুযোগ হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য আমি ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইবি, বিএসএফ এবং রাষ্ট্রীয় পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন জানিয়েছি। এই বিষয়ে আমি চিন্তিত।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, বহু রন্ধ্রবিশিষ্ট এরকম সীমান্ত থাকলে নিরাপত্তার ক্ষেত্রে আশঙ্কা থাকে। আমরা এরকম তিনটি এলাকা চিহ্নিত করেছি, যেখান দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সুযোগ রয়েছে। আমরা সেসব জায়গায় কঠোর নজরাদির ব্যবস্থা করেছি এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।

বাংলাদেশ এবং ভারত শনিবার (১ আগস্ট) ১৬২ টি ছিটমহল বিনিময় করেছে। যার মাধ্যমে অবসান ঘটেছে বিশ্বের সবচেয়ে তিক্ত একটি সীমান্ত বিতর্কের, যা প্রায় সাত দশক ধরে চলে আসছিলো। দ্য হিন্দু

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিটমহল বিনিময়বাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT