চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিঁড়ে পড়ল ত্রিশ বছরের পুরনো লিফট, আহত অন্তত ১৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা দায়রা জজ ভবন-লিফট ছিঁড়ে পড়ে আহত

ঢাকা মহানগর দায়রা জজ ভবনের ত্রিশ বছরের পুরনো একটি লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। লিফটের ধারণ ক্ষমতা ৮ জনের। ত্রিশ বছরের পুরনো লিফটে ধারণ ক্ষমতার বাইরে লোক ওঠায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, দায়রা জজ ভবনের ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। লিফটে মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, লিফট ছিঁড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এসময় ১০ থেকে ১২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদের মধ্যে ঢামেক জরুরি বিভাগে আসেন ৭ জন। একজন চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকি ৬ জন ভর্তি রয়েছেন। তারা সবাই আঘাতপ্রাপ্ত।

Reneta

ন্যাশনাল মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাশেদুল হাসান গণমাধ্যমকে জানান, লিফট ছিঁড়ে আহত হওয়া ১৪ জনকে এখানে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ১৩ জনকে ঢাকা মেডিক্যাল ও একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় আহত হয়ে সেখানে ভর্তি হওয়া কয়েকজনের মধ্যে রয়েছেন আইনজীবী সুলতান, নাহার, সোয়াদ খান, আইয়ুব আলী, কাওসার আলম মিঠু, মুহুরী মো. আমিন, পেশকার মো. সুমন ও কোর্ট স্টাফ আমিনুল হক। এছাড়া, লিফটম্যানের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলমকেও ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লিফটের দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিফট দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT