চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছায়ানটে তিন দিনব্যাপী কল্পতরুর ভরতনাট্যম নৃত্যোৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

স্বনামধন্য শিল্প-প্রতিষ্ঠান ‘সাধনা’র সহোদরা সংগঠন কল্পতরুর আয়োজনে আসছে ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভরতনাট্যম নৃত্যোৎসব ‘রঙ্গার্পণ’। কল্পতরুর আয়োজনে এই নৃত্যোৎসব মাতাবেন শুদ্ধা শ্রীময়ী দাস, শাম্মি আখতার এবং জুয়েইরিয়াহ মৌলি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

নানান সময়ে দেশে এবং দেশের বাইরে উল্লেখযোগ্য নানান উৎসবে এই তিন জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন এবং দর্শক আর নৃত্যগুরুদের প্রশংসাও কুড়িয়েছেন।

তিন দিনব্যাপী একক নৃত্য প্রযোজনা পরিবেশনায়:
২ ডিসেম্বর পারফর্ম করবেন শুদ্ধা শ্রীময়ী দাস। ২০০৯ সাল থেকে কল্পতরুর অমিত চৌধুরীর কাছ থেকে নাচ শিখছেন। ওয়ার্কশপ করেছেন কির্তী রামগোপাল, রাজদ্বীপ ব্যানার্জী, লীলা স্যামসনসহ বহু কিংবদন্তি নৃত্যগুরুর কাছে। ভারতের সবচেয়ে সম্মানীয় খাজুরাহ নৃত্যোৎসবে পারফর্ম করেন তিনি।

৩ ডিসেম্বর এই নৃত্যোৎসবে পারফর্ম করবেন শাম্মি আখতার। গত ১০ বছর ধরে ভরতনাট্যম নাচ করছেন তিনি। শুদ্ধা শ্রীময়ী দাসের মতো তিনিও অমিত চৌধুরীর ছাত্রী। কির্তী রামগোপাল ও রাজদ্বীপ ব্যানার্জীর কাছে নিয়মিত তালিম নিয়েছেন। ভারতের খাজুরাহ নৃত্যোৎসব ও স্টার্টস অব টুমরোসহ দেশে-বিদেশের বেশকিছু গুরুত্বপূর্ণ উৎসবে অংশ গ্রহণ করেছেন তিনি।

নৃত্যোৎসবের শেষ দিনের পরিবেশনায় থাকছেন জুয়েউরিয়াহ মৌলি। তার নাচের শুরু হয় ছায়ানটে বেলায়েত হোসেন খান এবং কল্পতরু-তে শ্রী অমিত চৌধুরী-র হাত ধরে। ১৫ বছর ধরে ভরতনাট্যম চর্চার মধ্যে তিনি ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন থেকে গোল্ড মেডেল পেয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। আই সি সি আর স্কলারশিপ নিয়ে ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে ১ম ক্লাসে মেধা তালিকায় ২য় স্থান অর্জন সহ মাস্টার্স সম্পন্ন করেন ভরতনাট্যমে। সেসময় নৃত্যগুরু কির্তী রাম গোপাল-এর কাছেও বিশেষ তালিম নিয়েছেন ভরতনাট্যম নৃত্যের। তিনি নৃত্য চর্চার শুরুতে তিন বছর শর্মিলা ব্যানার্জীর কাছেও মণিপুরী নৃত্যের উপর তালিম নিয়েছেন।

তিনি খাজুরাহো নৃত্যোৎসব, আভায় প্রভাসী নৃত্যোৎসব (চেন্নাই), ষষ্ঠ গিড়নার মাহাৎসব (গুজরাট), এভরি ফ্রাইডে প্রোগ্রাম অব আই সি সি আর (ব্যাঙ্গালুরু), আরু আওরঙ্গবাদ উৎসব (আওরঙ্গবাদ), হসুর নাট্যাঞ্জলি (তামিলনাড়ু), সাঁই নৃত্যোৎসব (ব্যাঙ্গালুরু), বেঙ্গল ক্ল্যাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল-২০১৭ (ঢাকা), স্টারস অব টুমরো (কলকাতা) সহ দেশে বিদেশে নানান উল্লেখযোগ্য নৃত্যোৎসবে অংশগ্রহণ করেছেন এবং সম্মানিত নৃত্যগুরু ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন।

Reneta

সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতোন অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক নৃত্যোৎসব ওসেন ডান্স ফেস্টিভ্যাল-২০১৯ এর উদ্বোধনী দিনে মৌলি নিজের প্রযোজনায় ভরতনাট্যম নৃত্য ‘অর্ধ নারীশ্বর’ উপস্থাপন করেন। তিনি ভারতের সুরের নাট্যাঞ্জলি উৎসবে সম্মানজনক নাট্যাকালামনী অ্যাওয়ার্ড, ভারতের ‘গিড়নার রত্ন’ এওয়ার্ড এবং ব্যাঙ্গালুরুর ডান্স যাত্রী প্রতিযোগিতা-য় ২য় পুরস্কার অর্জন করেছেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই নৃত্যোৎসবে কর্ণাটকী বাদ্যযন্ত্র সংগীত শিল্পীদের সরাসরি অংশগ্রহণে আরও প্রাণোবন্ত হয়ে উঠবে। বিশ্বে কর্ণাটকী সংগীতের জন্য বিখ্যাত এমন যন্ত্রসংগীত শিল্পীরা থাকবেন এই নৃত্যোৎসবে। তাঁদের মধ্যে রয়েছেন–
নাট্টুভাঙ্গম শ্রীমতি কির্তী রামগোপাল,
ভোকাল– শ্রীমান নন্দকুমার উন্নিকৃষ্ণ,
মৃদঙ্গ– জনার্ধন রাও,
বাঁশি– নিতিশ কানকাল

Jui  Banner Campaign
ট্যাগ: জুয়েইরিযাহ মৌলিলিড বিনোদনশাম্মি আখতারশুদ্ধা শ্রীময়ী দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT