চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাপা পত্রিকার বদলে অনলাইনে অভ্যস্ত হতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছাপা পত্রিকা এখন অস্তিত্ব সংকটে। হাতে গোণা কয়েকটি বাদে অধিকাংশই লোকসান গুনছে বছরের পর বছর। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেছেন: প্রযুক্তি এবং আধুনিকতার প্রভাবে এ ধরনের বিবর্তন আসতেই থাকবে, তবে এ বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

শুক্রবার গণভবনে ব্রুনাই সফর পরবর্তী সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ সংবাদপত্র পরিষদ’ এর মহাসচিব কিবরিয়া চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: প্রযুক্তি এখন আমাদের বিশ্বকে জানার সুযোগ করে দিয়েছে। এর যেমন সুবিধা আছে, ঠিক তেমনি সমস্যাও আছে।

ছাপা পত্রিকা প্রসঙ্গে তিনি বলেন: সারা জীবন যদি একটি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে তো হবে না। বিশ্বের অনেক নামিদামি পত্রিকা বন্ধ হয়ে গেছে। এমন অনেক পত্রিকা এখন শুধু অনলাইনে চলে, ছাপানো হয় না।

প্রধানমন্ত্রী বলেন: প্রযুক্তি এবং আধুনিকতার প্রভাবে এ ধরনের বিবর্তন আসতেই থাকবে, তবে এ বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এটা হলো বড় কথা। তারপরও বাংলাদেশে ডেইলি পত্রিকা প্রায় ৭শ’র উপরে। মফস্বলে আমাদের প্রচুর পত্রিকা। এত পত্রিকা তো পৃথিবীর কোন দেশে চলে না।

এ প্রসঙ্গে তিনি সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরেন।

Reneta

সাংবাদিকদের ওয়েজ বোর্ড প্রসঙ্গে তিনি বলেন: সাংবাদিকদের ওয়েজ বোর্ডের জন্য যতটুকু করা প্রয়োজন আমরা করে দিয়েছি। এখন তারা মালিকপক্ষের কাছ থেকে আদায় করে নেবেন। আমাদের এখানে আর কিছু করার নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইনসংবাদপত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT