ঢাকার একটি স্কুলের ছাত্রীদের যৌন নিপীড়নের মামলায় ষাট বছরের বৃদ্ধ মোহাম্মদ সেলিমকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে রায় দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিনা ইসমাইল।
মামলার বিবরণে বলা হয়, মুগদা থানার মানিকনগর মডেল হাইস্কুলের গেটে স্কুল ছুটির সময় অভিভাবকদের সঙ্গে দাঁড়িয়ে থাকতো মোহাম্মদ সেলিম। তবে ওই স্কুলে তার কোন আত্মীয়-স্বজন ছিল না। সুযোগ বুঝে স্কুল ছাত্রীদের শরীরে হাত দিয়ে নিপীড়ন করতো সে।
ছাত্রীদের অভিযোগের পর ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর সেলিমকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়া হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌস ইসলামের দায়ের করা মামলার রায় দেয়া হয়েছে সোমবার।
সন্তোষ প্রকাশ করে রায়কে দৃষ্টান্ত বলছে রাষ্ট্রপক্ষ।
সেলিমের পক্ষে মামলা পরিচালনা করলেও রায়ের সময় তার কোন আইনজীবী আদালতে হাজির ছিলেন না। রায়ের পর ছাত্রী নিপীড়ক বৃদ্ধকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







