চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছাত্রীদের ওপর গোয়েন্দা নজরদারি ও মামলার ভয় ফৌজদারি অপরাধ’

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৯:৩৫ অপরাহ্ন ২১, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট হলের মেয়েদেরকে যে গোয়েন্দা নজরদারি এবং মামলার ভয় দেখিয়েছেন সেটিকে ‘ফৌজধারী অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া।

শনিবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘শিক্ষার্থীদের অনিরাপত্তায় উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকবৃন্দের’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, একজন আইনজীবী হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়েদের ছাত্রত্ব বাতিল করার হুমকি, গোয়েন্দা নজরদারি এবং মামলার ভয় দেখানো- এই কাজগুলোর প্রত্যেকটি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ৷ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আইনপরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রক্টরের৷ হলের প্রভোস্ট যে হলে যে তিনি আইনের উর্ধ্বে তা কিন্তু নয়৷ কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির অনুমতি ছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন চেক করা অন্যায়।

ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মোসাহিদা সুলতানা সমাবেশে সংহতি জানিয়ে বলেন, আমি এখানে শিক্ষক হিসেবে দাঁড়িয়ে কথা বলতে লজ্জাবোধ করছি৷ আমরা সবসময় নিপীড়নের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলন একটি বৈষম্যবিরোধী ন্যায্য আন্দোলন৷ এই আন্দোলনটি এখন নিপীড়নবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। বলা হচ্ছে গুজবের কারণে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। আসলে আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত।

লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ বলেন, সরকার প্রথমে আন্দোলনকে স্বীকার করেনি, এটাকে অবৈধ বলেছিল এবং তাদের যে একমাত্র চেতনার অস্ত্র মুক্তিযুদ্ধের চেতনা-লাঠি, টিয়ারশেল, বন্দুক, গুলি এবং গুজবকে সেই চেতনার হাতে পরিয়ে এই আন্দোলনকে দমন করতে চেয়েছিল। আবার সেদিন সংসদে প্রধানমন্ত্রী দাবি মেনে নিয়েছিলেন, তার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়েছে আন্দোলন বৈধ ছিল, আন্দোলন ন্যায্য ছিল, আন্দোলন যৌক্তিক ছিল।

তিনি বলেন, তাহলে আজকে এই ষড়যন্ত্রগুলো কেন? কেন আন্দোলন করার কারণে শিক্ষার্থীদের ওপর হামলা হবে, মামলা হবে, হয়রানি হবে? গভীর রাতে হল থেকে মেয়েদের বের করে দেওয়া হয়েছে। হল তো আপনার বাড়ি নয় যে যখন খুশি তখন আপনি কাউকে বের করে দেবেন?

Reneta

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন এটাকে চাকরির আন্দোলন বলছেন অনেকেই, ৫২ সালের আন্দোলনও তো চাকরির আন্দোলন, যে পাকিস্তানিরা উর্দু ভাষার নামে বাংলা ভাষাকে দমিয়ে বাঙালিদের চাকরি খেয়ে ফেলছিল; ছয় দফাও তো ছিলো সম্পদের ন্যায্য হিস্যা দেয়ার আন্দোলন, সেই সমস্ত আন্দোলনে বুদ্ধিজীবীরা এসেছিলেন, শিল্পীরা এসেছিলেন, সাংবাদিকরা এসেছিলেন৷ বাংলাদেশে এমন এক দানবের উদ্ভব ঘটেছে যে দানব ছুঁয়ে দিলে সবাই বরফ হয়ে যায়। আবার সেই দানব অনেককে ছুঁয়ে দিয়ে তা সোনার হয়ে যায়। এই আমাদের সোনার ছেলেরা, সোনার কিছু সাংবাদিক, সোনার কিছু বুদ্ধিজীবী নীরব হয়ে গেছেন। তাদের শেষ অস্ত্র গুজব।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রকাশক রবিন আহসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়মন রেজা পিয়াস, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ, গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার, ঢাবি ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামান্তা শারমিন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবিলিড নিউজসুফিয়া কামাল হল
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের আগেই ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন আনচেলত্তি

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণার পরও হামলা, আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন লক্ষ্যবস্তু

এপ্রিল ৮, ২০২৬
ছবি সংগৃহীত

৯-১৩ এপ্রিল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে

এপ্রিল ৮, ২০২৬

‘এত ভয়ঙ্কর অভিনয় কীভাবে করলেন তৌসিফ?’

এপ্রিল ৮, ২০২৬

ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নারীর ক্ষমতায়ন নিয়ে গান!

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT