চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ন ২১, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের ফটকের সামনে শনিবার রাতে ছাত্রলীগ নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

রোববার হলের হাউজ টিউটর এবং সিনিয়র অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজীকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য দুজন সদস্য হলেন ড. মো. আমিনুল হক এবং সহিদ কাজী।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ কেউ নষ্ট করুক সেটা আমরা চাই না। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা আজ (রোববার) বিকালে হলের শিক্ষকদের নিয়ে জরুরি মিটিং করেছি। মিটিংয়ের প্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিবো।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সূর্যসেন হলের সামনে এক শিক্ষার্থীর গুলি লাগার ঘটনায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। গুলির লাগার প্রকৃত কারণ জানা যায়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার জন্য অপেক্ষা করছি। মামলা হলেই ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, প্যান্টের পকেটে লোড করা আগ্নেয়াস্ত্র নিয়ে হলের ফটকের কাছে আড্ডা দিচ্ছিলেন মেশকাত। এসময় কয়েকজন বন্ধু তার সাথে ছিলেন। অসাবধানতায় ট্রিগারে হঠাৎ চাপ লেগে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সূর্যসেন হল সংসদের ভিপি মারিয়াম জামান খান।

Reneta

গুলিবিদ্ধ মেশকাত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক। সূর্যসেন হলের আবাসিক ছাত্র এবং দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

হলের শিক্ষার্থীদের অভিযোগ, সবসময় নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন মেশকাত। লোড করা পিস্তলেই এদিন গুলিবিদ্ধ হন তিনি।

২০১৪ সালেও হলের ৫৭২ নম্বর কক্ষ ভেঙে চুরির ঘটনায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Jui  Banner Campaign
ট্যাগ: গুলিবিদ্ধছাত্রলীগঢাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT